11 জুন ভারতে প্রথম ল্যাপটপ আনছে Xiaomi

নতুন ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Inter Core প্রসেসর, 8GB DDR4 RAM আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। এছাড়াও RedmiBook 13 এ একটি কাস্টম ফ্যান ব্যবহার হয়েছে, যা আগের থেকে 25 শতাংশ বেশি হাওয়া চলাচল করতে সাহায্য করবে।

11 জুন ভারতে প্রথম ল্যাপটপ আনছে Xiaomi

Photo Credit: Twitter/ Ishan Agarwal

RedmiBook 13 লঞ্চ হবে

বিজ্ঞাপন

মে মাসে চিনে RedmiBook 13, RedmiBook 14 ও RedmiBook 16 নিয়ে এসেছিল Xiaomi। এই তিন ল্যাপটপের রয়েছে AMD Ryzen প্রসেসর। শীঘ্রই ভারতে কোম্পানির প্রথম ল্যাপটপ আনছে বেজিংয়ের কোম্পানিটি। 11 জুন ভারতে লঞ্চ হবে RedmiBook 13। যদিও ভারতে এই ল্যাপটপে Intel প্রসেসর থাকবে। অনেক দিন ধরেই চিনে এই ল্যাপটপ বিক্রি করে Xiaomi।

নতুন ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Inter Core প্রসেসর, 8GB DDR4 RAM আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। এছাড়াও RedmiBook 13 এ একটি কাস্টম ফ্যান ব্যবহার হয়েছে, যা আগের থেকে 25 শতাংশ বেশি হাওয়া চলাচল করতে সাহায্য করবে।

RedmiBook 13 এর দাম (সম্ভাব্য)

চিনে RedmiBook 13 এর দাম শুরু হচ্ছে 4,199 ইউয়ান (প্রায় 42,300 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে Core i5 প্রসেসর, 8GB RAM আর 512GB SSD স্টোরেজ। Core i7 প্রসেসর, 8GB RAM আর 512GB স্টোরেজে এই ল্যাপটপের দাম 5,199 ইউয়ান।

RedmiBook 13 স্পেসিফিকেশন

RedmiBook 13 এ থাকছে একটি 13.3 ইঞ্চি ডিসপ্লে। এই ল্যাপটপে স্ক্রিন টু বডি রেশিও 89 শতাংশ। ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Intel Core i5 অথবা Core i7 প্রসেসর। সাথে থাকছে Nvidia GeForce MX250 গ্রাফিক্স, 8GB DDR4 RAM আর 512GB SSD স্টোরেজ।

RedmiBook 13 ল্যাপটপে 6 মিমি ব্যাসার্ধের দুটি হিট পাইপ ব্যবহার করেছে Xiaomi। থাকছে মেটল বডি। চিকলেট স্টাইল কি-বোর্ড ছাড়াও এই ল্যাপটপে থাকছে ডিটিএস সারাউন্ড সাউন্ড।

Xiaomi জানিয়েছে এক চার্জে 11 ঘণ্টা চলবে RedmiBook 13। মাত্র 35 মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  2. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  3. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  4. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  5. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  6. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  7. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  8. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  9. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  10. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »