ভারতে 15TB হার্ড ডিস্ক ড্রাইভ আর 400GB microSD কার্ড লঞ্চ করল Western Digital

ভারতে লঞ্চ হল Western Digital Ultrastar DC HC620 হার্ড ড্রাইভ। এই হার্ড ড্রাইভে থাকছে বিশাল 15TB স্টোরেজ। এই হার্ড ড্রাইভে রয়েছে SMR HDD টেকনোলজি। একই সাথে Western Digital লঞ্চ করেছে নতুন SanDisk 400GB microSD কার্ড।

ভারতে 15TB হার্ড ডিস্ক ড্রাইভ আর 400GB microSD কার্ড লঞ্চ করল Western Digital

ভারতে SanDisk Extreme 400GB microSD কার্ডের দাম 22,000 টাকা

হাইলাইট
  • ভারতে লঞ্চ হল বিশ্বের প্রথম 15TB হার্ড ড্রাইভ
  • বাণিজ্যিক কাজে ব্যবহার হবে এই হার্ড ড্রাইভ
  • একই সাথে লঞ্চ হয়েছে 400GB microSD কার্ড
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল Western Digital Ultrastar DC HC620 হার্ড ড্রাইভ। এই হার্ড ড্রাইভে থাকছে বিশাল 15TB স্টোরেজ। এই হার্ড ড্রাইভে রয়েছে SMR HDD টেকনোলজি। ইতিমধ্যেই বাজারে পাওয়া যায় কোম্পানির 14TB SMR HDD টেকনোলজির হার্ড ড্রাইভ। সেই ড্রাইভে 1TB ক্ষমতা বেড়ে এবার 15TB স্টোরেজে লঞ্চ হল নতুন  Western Digital হার্ড ড্রাইভ। 14TB হার্ড ড্রাইভের মতোই 15TB  Western Digital হার্ড ড্রাইভেও ব্যবহার হয়েছে 3.5 মিমি কানেকটার। প্রধাণত বাণিজ্যিক কাজে ব্যবহার হবে এই হার্ড ড্রাইভ। যে সব জায়গায় একসাথে অনেক ডাটা স্টোর করে রাখা প্রয়োজন সেখানে দারুন জনপ্রিয় হবে নতুন 15TB  Western Digital Ultrastar DC HC620 হার্ড ড্রাইভ। একই সাথে  Western Digital লঞ্চ করেছে নতুন SanDisk 400GB microSD কার্ড। বৃহস্পতিবার ভারতে মোবাইল কংগ্রেস ইভেন্টে এই প্রোডাক্ট দুটি লঞ্চ করেছে Western Digital।

Western Digital 15TB SMR HDD স্পেসিফিকেশান

14TB SMR হার্ড ড্রেয়াইভের মতোই 15TB হার্ড ড্রাইভেও থাকছে সর্বোচ্চ 7200 রোটেশান পার মিনিট স্পিড আর 4.16 মিলি সেকেন্ড ল্যাটেন্সি টাইম। SATA ভেরিয়েন্টে সর্বোচ্চ ডাটা ট্রান্সফার স্পিড 600 MBps আর SAS মডেলে সর্বোচ্চ ডাটা ট্রান্সফার স্পিড 1200 MBps। এই হার্ড ড্রাইভে ডাটা বাফার সাইজ 512 MB। তবে এই হার্ড ড্রাইভের দাম বা কবে থেকে তা পাওয়া যাবে তা জানায়নি মার্কিন কোম্পানিটি।

SanDisk Extreme 400GB microSD কার্ডের দাম ও স্পেসিফিকেশান

ভারতে SanDisk Extreme 400GB microSD কার্ডের দাম 22,000 টাকা। SanDisk Extreme microSDXC UHS-1 কার্ডের স্টোরেজ ক্যাপাসিটি 400GB। এই কার্ডে সর্বোচ্চ 160MBps রাইট স্পিড ও 90 MBps রিড স্পিড পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে শকপ্রুফ, ওয়াটারপ্রুফ, এক্স-রে প্রুফ এই মেমোরি কার্ড। 4K HDR ভিডিও রেকর্ডিং এর জন্য এই কার্ড বাজারে জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেছে  Western Digital।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »