Samsung, Xiaomi, Realme সহ চলতি বছর এই ফোনগুলিতে পৌঁছাবে Android 10

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 অক্টোবর 2019 16:08 IST
হাইলাইট
  • 12 অক্টোবর Android 10 বিটা আপডেট পাঠাতে শুরু করেছিল Samsung
  • Asus, LG, Motorola, Oppo, Realme ফোনে পৌঁছে যাবে Android 10
  • প্রথম দিনেই এই আপডেট পাঠানো শুরু করেছে Essential আর Xiaomi

Project Treble এর মাধ্যমে বিভিন্ন স্মার্টফোনে জলদি Android 10 আপডেট পাঠাবে Google

বিভিন্ন কোম্পানির স্মার্টফোনে লেটেস্ট অ্যানড্রয়েড আপডেটের জন্য গত কয়েক বছর ধরে বেশ সক্রিয় Google। এই জন্য বছর দুই আগে শুরু হয়েছিল Project Treble। মার্কিন টেক কোম্পানিটি জানিয়েছে Android Oreo অপারেটিং সিস্টেমের তুলনায় অনেক বেশি ভার্সানে পৌঁছেছে Android Pie। এবার জনপ্রিয় কোম্পানিগুলির স্মার্টফোনে জলদি Android 10 আপডেট পাঠাতে উদ্যোগী হয়েছে Google। Samsung, Oppo, Motorola, LG সহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনে চলতি বছরের শেষে Android 10 আপডেট পৌঁছে যাবে।

এক ব্লগ পোস্টে Google জানিয়েছে Android 10 যেদিন লঞ্চ হয়েছিল সেই দিন থেকে এই আপডেট পাঠানো শুরু করেছে Essential  আর Xiaomi। এছাড়াও Android 10 ওপেন বিটা প্রোগ্রাম শুরু করে দিয়েছিল OnePlus। ইতিমধ্যেই OnePlus 7 সিরিজ আর OnePlus 6 সিরিজ ফোনে Android 10 পৌঁছে গিয়েছে। চলতি বছরের শেষে Asus, LG, Motorola, Oppo, Realme, Samsung, Sharp, Sony, Transsion আর Vivo ফোনে Android 10 আপডেট পৌঁছে যাবে।

স্মার্টফোনে নেশাগ্রস্থ? আসক্তি কমানোর উপায় নিয়ে এল Google

এছাড়াও Google জানিয়েছে গত বছরের তুলনায় এই বছর Android আপডেটের ব্যাপারে বেশি তৎপরতা দেখিয়েছে Samsung। চলতি বছর 12 অক্টোবর Android 10 বিটা আপডেট পাঠাতে শুরু করেছিল Samsung। গত বছর 15 নভেম্বর Android Pie বিটা আপডেট পাঠানো শুরু করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

Google জানিয়েছে গত বছর Project Treble এর অধীনে 7 টা কোম্পানির 7 টা স্মার্টফোন মডেলে Android Pie বিটা আপডেট পৌঁছেছিল। চলতি বছর 12 টা কোম্পানির 18 টা স্মার্টফোন মডেলে এই প্রোজেক্টের অধীনে Android 10 বিটা আপডেট পৌঁছাবে। Project Treble এর এই সাফল্যে কোম্পানি সন্তোষ প্রকাশ করেছে।

কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিপ্লব! হাজার বছরের গণনা মুহূর্তে করছে Google

সম্প্রতি Android 10 অপারেটিং সিস্টেম লঞ্চ করেছিল Google। চলতি বছর মে মাসে প্রকাশিত এক রিপোর্টে Google জানিয়েছিল মোট Android ফোনের 10.4 শতাংশে Android Pie ভার্সান চলে। 28.3 শতাংশ ফোনে চলে Android Oreo। পরে অগাস্ট মাসে প্রকাশিত রিপোর্টে 22.6 শতাংশ ফোনে Android Pie চলার খবর জানিয়েছিল Google।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, Android 10, Samsung, LG, Motorola, Sony, Oppo, Realme, Tanssion, Sharp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চোখধাঁধানো Nothing Phone 4a সিরিজের দুই ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  2. Ai+ Pulse 2 মাত্র 5999 টাকায় 6000mAh ব্যাটারি, 50MP ডুয়েল ক্যামেরা, ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল
  3. Honor Robot Phone: গানের তালে নাচবে, কথায় সায় দেবে, 200MP রোবটিক গিম্বল ক্যামেরার সাথে হাজির অভিনব ফোন
  4. OnePlus 15T: মার্চে নতুন ফোন আনছে ওয়ানপ্লাস, থাকবে 100W ফাস্ট চার্জিং ও 50MP পেরিস্কোপ ক্যামেরা
  5. Xiaomi স্মার্টফোনের চেয়েও পাতলা ট্যাব লঞ্চ করল, 9200mAh ব্যাটারি, 11.2 ইঞ্চি ডিসপ্লে, চারটি স্পিকার রয়েছে
  6. Xiaomi 17 Ultra গ্লোবালি 200MP ক্যামেরা, 16GB র‍্যাম, ও 90W ফাস্ট চার্জ সহ লঞ্চ হল
  7. Xiaomi 17 চারটি 50MP ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং, ও 6,330mAh ব্যাটারির সাথে গ্লোবালি লঞ্চ হল
  8. Lenovo: চশমা ছাড়াই 3D সিনেমা দেখা যাবে ল্যাপটপে, বড় ঘোষণা করতে পারে লেনোভো
  9. MWC 2026: ফোন থেকে বেরিয়ে আসবে ক্যামেরা, আসছে বিশ্বের প্রথম ডিট্যাচেবল ক্যামেরাযুক্ত স্মার্টফোন
  10. 5,000 টাকা ডিসকাউন্ট সহ Xiaomi-এর 75 ইঞ্চি QLED 4K টিভির সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.