নতুন iPhone লঞ্চের পরেই দাম কমলো পুরোনো iPhone এর: এক নজরে ভারতে সব iPhone এর দাম

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 সেপ্টেম্বর 2018 11:16 IST
হাইলাইট
  • iPhone 6s এর 32GB এর দাম 29,900 টাকা
  • হওয়া iPhone X এর দাম শুরু হবে 91,900 টাকা থেকে
  • ইতিমধ্যেই নতুন দাম প্রযোজ্য হবে

iPhone X এর দাম শুরু হবে 91,900 টাকা থেকে।

বুধবার নতুন  iPhone XS, iPhone XS Max আর iPhone XR লঞ্চ করেছে Apple। অন্যান্য বছরের মতোই নতুন iPhone লঞ্চের সাথে সাথেই পুরোনো iPhone এর দাম কমালো মার্কিন টেক জায়েন্ট। এবার মাত্র 29,900 টাকা থেকে কেনা যাবে iPhone 6s। ভারতে iPhone 6sPlus এর দাম শুরু হচ্ছে 34,900 টাকা থেকে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone SE, iPhone 6s, iPhone 6s Plus আর iPhone X বিক্রি বন্ধ হয়েছে।  কিন্তু ভারতে শুধু iPhone SE বিক্রি বন্ধ হলেও বাকি ফোনগুলি বিক্রি হবে।

আরও পড়ুন: লঞ্চ হল iPhone XS আর iPhone XS Max: ভারতে দাম ও স্পেসিফিকেশান

Advertisement

আরও পড়ুন: লঞ্চ হল iPhone XR: ভারতে দাম ও স্পেসিফিকেশান

নতুন দামে গত বছর লঞ্চ হওয়া iPhone X এর দাম শুরু হবে 91,900 টাকা থেকে। 64GB মডেলের জন্য এই টাকা খরচ করতে হবে। তবে 256GB iPhone X কিনতে খরচ হবে 1,06,900 টাকা। আগে এই ফোন দুটির দাম ছিল যথাক্রমে 95,390 টাকা আর 1,08,930 টাকা। এছাড়াও দাম কমেছে iPhone 8 আর iPhone 8 Plus এর। 64GB iPhone 8 এর দাম 59,900 টাকা। 256GB মডেল কিনতে খরচ হবে 74,900 টাকা। আগে এই দুই ফোনের দাম ছিল যথাক্রমে 67,940 টাকা আর 81,500 টাকা।

64GB  iPhone 8 Plus এর দাম গয়েছে 69,900 টাকা আর 256GB iPhone 8 Plus কিনতে খরচ হবে 77,560 টাকা। যা আগে ছিল 84,900 টাকা আর 91,110 টাকা।

Advertisement

দাম কমেছে iPhone 7 সিরিজেরও। 32GB iPhone 7 এর দাম 39,900 টাকা। যা আগে ছিল 52,370 টাকা। 128GB iPhone 7 এর দাম 49,900 টাকা। যা আগে ছিল 61,560 টাকা।

32GB iPhone 7 Plus এর দাম 49,900 টাকা। আগে এই ফোনের দাম ছিল 62,840 টাকা। 128GB স্টোরেজ ভেরিয়েন্ট iPhone 7 Plus এর দাম হয়েছে 59,990 টাকা। আগে এই ফোনের দাম ছিল 72,060 টাকা।

সব থেকে কম দামে পাওয়া যাবে iPhone 6s সিরিজের ফোন দুটি। iPhone 6s এর 32GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হয়েছে 29,900 টাকা আর 39,900 টাকা। যা আগে ছিল 42,900 টাকা আর 52,100 টাকা। iPhone 6s Plus এর 32GB ও 128GB ভেরিয়েন্টের দাম হয়েছে 34,900 টাকা আর 44,900 টাকা। আগে এই দুই ফোনের দাম ছিল 52,240 টাকা আর 61,450 টাকা।

Advertisement

আরও পড়ুন: নতুন Apple Watch Series 4 থেকেই করা যাবে ECG

বুধবার লঞ্চ হয়েছে iPhone XS, iPhone XS Max আর iPhone XR। 28 সেপ্টেম্বর থেকে iPhone XS আর iPhone XS Max বিক্রি শুরু হবে। iPhone XS এর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 99,900 টাকা। 256GB ও 512GB স্টোরেজে iPhone XS কিনতে খরচ হবে যথাক্রমে 1,14,900 টাকা আর 1,34,900 টাকা।

64GB iPhone XS Max এর দাম শুরু হচ্ছে 1,09,900 টাকা থেকে। 256GB ও 512GB iPhone XS Max কিনতে খরচ হবে 1,24,900 টাকা আর 1,44,900 টাকা।

Advertisement

অপেক্ষাকৃত কম দামে লঞ্চ হয়েছে iPhone XR। 26 অক্টোবর থেকে বিক্রি শুরু হবে iPhone XR। 64GB স্টোরেজের iPhone XR এর দাম 76,900 টাকা। 128GB ও 256GB ভেরিয়েন্টে iPhone XR কিনতে খরচ হবে 81,900 টাকা ও 91,900 টাকা। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Apple Watch Series  4। ইতিমধ্যেই ভারতে এই স্মার্টওয়াচের দাম জানিয়েছে Apple।

আরও পড়ুন: iOS 12 ও macOS 10.14 Mojave লঞ্চের দিন জানালো Apple

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  2. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  3. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  4. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  5. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  6. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  7. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  8. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  9. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  10. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.