Asus 6Z ফোনে পৌঁছল Android 10, নতুন ফিচারগুলি দেখে নিন

ভারতে Asus 6Z ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। আপডেটের পরে এই ফোনে পৌঁছে গেল ‘ডার্ক মোড’।

Asus 6Z ফোনে পৌঁছল Android 10, নতুন ফিচারগুলি দেখে নিন

Asus 6Z ফোনে রয়েছে রোটেটিং ক্যামেরা

হাইলাইট
  • Asus 6Z ফোনে Android 10 আপডেট পৌঁছল
  • যোগ হয়ে ডার্ক মোড
  • আর থাকছে ফুল স্ক্রিন নেভিগেশন জেসচার
বিজ্ঞাপন

ভারতে Asus 6Z ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। আপডেটের পরে এই ফোনে পৌঁছে গেল ‘ডার্ক মোড'। এছাড়াও যোগ হয়েছে নতুন ফুল স্ক্রিন ন্যাভিগেশন জেসচার। সাথে থাকছে অক্টোবর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।

ফার্মওয়্যার ভার্সান 17.1810.1910.63_M3.18.40.6_20191028 এর দাম ধরে Asus 6Z ফোনে Android 10 আপডেট পৌঁছেছে। ধাপে ধাপে সব Asus 6Z ফোনে এই আপডেট পৌঁছে যাবে। তবে নভেম্বর মাসের পরিবর্তে এই আপডেটের সাথে অক্টোবর মাসের সিকিউরিটি প্যাচ পাঠিয়েছে Asus।

Asus 6Z স্পেসিফিকেশন

ডুয়াল সিম Asus 6Z ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের উপরে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Asus 6Z ফোনে থাকছে রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফি তুলতে পারবে। 6Z এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

Asus 6Z ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট। এই ফোনের ওজন 190 গ্রাম।

আরও পড়ুন:

108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi CC9 Pro, আর কী থাকছে?

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A51 ফোনের স্পেসিফিকেশন

চোখ ধাঁধানো ডিসপ্লে সহ দুটি নতুন স্মার্টটিভি লঞ্চ করল Xiaomi

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • High quality notchless screen
  • Excellent performance
  • Useful software features
  • Good quality selfies
  • Bad
  • Disappointing low light camera performance
  • Face recognition is slow
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 855
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »