আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Asus ZenFone 5Z

Asus ZenFone 5Z এ থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি 12MP। এর সাথেই এই ফোনের রিয়ার ক্যামেরায় একটি 8MP সেকেন্ডারি সেন্সার থাকছে।

আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Asus ZenFone 5Z
হাইলাইট
  • 4 জুলাই দুপুর 12 টা 30 মিনিটে এই ফোনের বিক্রি শুরু হবে
  • Asus ZenFone 5Z এ থাকবে লেটেস্ট Snapdragon 845 চিপসেট
  • 2018 ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে প্রথম বিশ্বের সামনে এসেছিল Asus ZenFone 5Z
বিজ্ঞাপন

 

আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে ZenFone 5 ফ্ল্যাগশিপ সিরিজের প্রিমিয়াম স্মার্টফোন Asus ZenFone 5Z। ভারতে শুধুমাত্র Flipkart-এ এই ফোন পাওয়া যাবে। 4 জুলাই দুপুর 12 টা 30 মিনিটে এই ফোনের বিক্রি শুরু হবে। এক টিজারে জানা গিয়েছে Asus ZenFone 5Z এ থাকবে লেটেস্ট Snapdragon 845 চিপসেট। এই বছরে সব কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনেই এই চিপসেট ব্যবহা হয়েছে। এর সাথেই থাকবে একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইঞ্জিন। আগেই জানানো হয়েছে শুধুমাত্র Flipkart এর মাধ্যমেই Asus ZenFone 5Z কেনা যাবে। 2018 ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে প্রথম বিশ্বের সামনে এসেছিল Asus ZenFone 5Z। এই ফোনের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 479 ইউরো (প্রায় 38,200 টাকা)।

ইতিমধ্যেই কোম্পানির নিজস্ব দেশ তাইওয়ানে এই ফোন বিক্রি হওয়া শুরু হয়ে গিয়েছে। সেই দেশে Asus ZenFone 5Z এর 6GB  RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,990 তাইওয়ানিজ ডলার (প্রায় 33,700 টাকা)। অন্যদিকে 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,990 তাইওয়ানিজ ডলার (প্রায় 38,200 টাকা)।

Asus ZenFone 5Z স্পেসিফিকেশান

ডুয়াল সিম Asus ZenFone 5Z এ রয়েছে Android Oreo 8.0 অপারেটিং সিস্টেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ZenUI 5.0 স্কিন। Asus ZenFone 5Z এ রয়েছে একটি 19:9 6.2 ইঞ্চি Full HD+ LCD ডিসপ্লে। Asus ZenFone 5Z এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে Adreno 630 GPU, 8GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। এই ফ্ল্যাগশিপে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

 

Asus ZenFone 5Z এ থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি 12MP। এর সাথেই এই ফোনের রিয়ার ক্যামেরায় একটি 8MP সেকেন্ডারি সেন্সার থাকছে। সেলফি ও ভিডিও কলিং এর জন্য Asus ZenFone 5Z তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে। কানেক্টিভিটির জন্য Asus ZenFone 5Z এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS/ A-GPS, NFC, FM রেডিও একটি USB Type-C পোর্ট আর একটি 3.5mm হেডফোন জ্যাক।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »