লঞ্চের আগেই ZenFone 6 এর একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে দিল Asus

Asus জানিয়েছে ZenFone 6 ফোনে থাকছে Qualcomm Snapdragon 855 চিপসেট। এই ফোনে 3.5 মিমি অডিওর জ্যাক থাকার কথা জানিয়েছে কোম্পানিটি। এর সাথেই থাকছে ডুয়াল সিম আর আলাদা মাইক্রো এস ডি স্লট। ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে একটি আলাদা বোতাম।

লঞ্চের আগেই ZenFone 6 এর একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে দিল Asus

Asus এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ZenFone 6

বিজ্ঞাপন

শিঘ্রই লঞ্চ হবে Asus ZenFone 6। ইতিমধ্যেই কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ লঞ্চের দিন ঘোষনবা করেছে Asus। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করে চলছে বাজার গরম করার কাজ। এবার নতুন টিজার পোস্ট করে ZenFone 6 ফোনের একাধিক স্পেসিফিকেশন জানিয়ে দিল কোম্পানিটি। কোম্পানি জানিয়েছে ফোনের কিছু প্রাথমিক ফিচার OnePlus ফোন থেকে বাদ গেলেও ZenFone 6 ফোনে থাকবে সেই ফিচারগুলি। যা ZenFone 6 ফোনে 3.5 মিলিমিটার অডিও জ্যাক কে নির্দেশ করছে। 16 মে স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এক ইভেন্টে লঞ্চ হবে Asus ZenFone 6।

সম্প্রতি প্রকাশিত টিজারে Asus জানিয়েছে ZenFone 6 ফোনে থাকছে Qualcomm Snapdragon 855 চিপসেট। এই ফোনে 3.5 মিমি অডিওর জ্যাক থাকার কথা জানিয়েছে কোম্পানিটি। এর সাথেই থাকছে ডুয়াল সিম আর আলাদা মাইক্রো এস ডি স্লট। ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে একটি আলাদা বোতাম।

এই টিজারে OnePlus 7 ফোনকে একহাত নিয়েছে Asus। 14 মে লঞ্চ হবে OnePlus 7 আর OnePlus 7 Pro। এই দুটি ফোনে থাকছে না 3.5 মিলিমিটার অডিও জ্যাক। OnePlus 6T ফোন থেকেই এই জ্যাক বাদ দিয়েছিল চিনের কোম্পানিটি।

এছাড়াও ZenFone 6 এ থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি 13 মেগাপিএক্সেল সেকেন্ডারি সেন্সার। এছাড়াও পরবর্তী Asus ফ্ল্যাগশিপে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি।

ইতিমধ্যেই প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Asus ZenFone 6 ফোনে থাকছে একটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। রিপোর্ট অনুযায়ী এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »