লঞ্চ হল Asus ZenFone Live L2, দেখে নিন এই ফোনের স্পেসিফিকেশন

এই ফোনের ডিসপ্লের চারপাশে থাকবে চওড়া বেজেল। ZenFone Live L2 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। গ্লোবাল ওয়েবসাইটে এই ফোন লঞ্চ হলেও ZenFone Live L2 ফোনের দাম ঘোষণা করেনি Asus।

লঞ্চ হল Asus ZenFone Live L2, দেখে নিন এই ফোনের স্পেসিফিকেশন

Asus ZenFone Live L2 ফোনের পিছনে থাকবে একটি ক্যামেরা

হাইলাইট
  • দুটি গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে Asus ZenFone Live L2
  • ZenFone Live L2 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 430 অথবা Snapdragon 425 চিপসেট
বিজ্ঞাপন

লঞ্চ হল Asus ZenFone Live L2। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে নিঃশব্দে এই ফোন লঞ্চ করেছে তাইওয়ানের কোম্পানিটি। গত বছর মে মাসে লঞ্চ হয়েছিল Asus ZenFone Live L1। তুলনামুলক পুরনো ডিজাইন আর পুরনো অপারেটিং সিস্টেমে লঞ্চ হয়েছে ZenFone Live L2। এই ফোনের ডিসপ্লের চারপাশে থাকবে চওড়া বেজেল। ZenFone Live L2 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। গ্লোবাল ওয়েবসাইটে এই ফোন লঞ্চ হলেও ZenFone Live L2 ফোনের দাম ঘোষণা করেনি Asus। দুটি গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে Asus ZenFone Live L2।

Asus ZenFone Live L2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Asus ZenFone Live L2 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ZenUI 5 স্কিন। এই ফোনে রয়েছে একটি 5.5 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 430 অথবা Snapdragon 425 চিপসেট। সাথে থাকছে 2GB RAM আর 16GB অথবা 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Asus ZenFone Live L2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Asus ZenFone Live L2 ফোনে থাকছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, 4G LTE আর Micro-USB 2.0। ফোনের ভিতরে থাকছে একটি 3,000 mAh ব্যাটারি, আর থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। Asus ZenFone Live L2 ফোনের ওজন 140 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3000mAh
OS Android Oreo
Resolution 720x1440 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  2. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  3. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  4. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  5. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  6. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  7. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  8. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  9. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  10. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »