ভারতে লঞ্চ হল Gionee F205 Pro, দেখে নিন দাম ও স্পেসিফিকেশান

Gionee F205 Pro এর দাম 6,990 টাকা। তবে Flipkart সেল এ মাত্র 5,890 টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।

ভারতে লঞ্চ হল Gionee F205 Pro, দেখে নিন দাম ও স্পেসিফিকেশান

Gionee F205 Pro তে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা

হাইলাইট
  • শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Gionee F205 Pro
  • Gionee F205 Pro এর দাম 6,990 টাকা
  • F205 Pro ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে
বিজ্ঞাপন

ভারতে Gionee F205 Pro ফোনটি লঞ্চ করেছে চিনের স্মার্টফোন Gionee। এন্ট্রি লেভেল এই ফোনের হাত ধরে ভারতের বাজারে ফিরে এল চিনের কোম্পানিটি। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Gionee F205 Pro। 2018 সালের এপ্রিলে লঞ্চ হয়েছিল Gionee F205। সেই ফোনের উত্তরসুরি Gionee F205 Pro।

Gionee F205 Pro এর দাম

ভারতে Gionee F205 Pro এর দাম 6,990 টাকা। তবে Flipkart সেল এ মাত্র 5,890 টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। অ্যাক্সিস ব্যাং গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 5 শতাংশ ছাড়। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Gionee F205 Pro স্পেসিফিকেশান

Gionee F205 Pro ফোনে  Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ইউজার ইন্টারফেস। F205 Pro ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek MT6739WW চিপসেট 2GB RAM আর 16GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Gionee F205 Pro তে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কানেক্টিভিটির জন্য Gionee F205 Pro ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS, a 3.5মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। আর থাকছে একটি 3,000 mAh ব্যাটারি।

  • KEY SPECS
  • NEWS
Display 5.45-inch
Processor MediaTek MT6739WW
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »