Huawei ফোনে Android সাপোর্ট বন্ধ করে দিল Google

এখন যে সব Huawei ও Honor স্মার্টফোনে Google অ্যাপ ইনস্টল রয়েছে সেই গ্রাহকরা নিজের ফোনে সব Google অ্যাপ আপডেট ডাউনলোড করতে পারবেন। Google এর এক প্রতিনিধি এই কথা জানিয়েছেন।

Huawei ফোনে Android সাপোর্ট বন্ধ করে দিল Google
হাইলাইট
  • রবিবার এক রিপোর্টে এই খবর জানিয়েছে রয়টার্স
  • Huawei ফোনে Google Play Store ব্যবহার করা যাবে না
  • যদিও বর্তমান সব Huawei ফোনে এই পরিষেবা কাজ করবে
বিজ্ঞাপন

Huawei এর সাথে সব ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার  ও টেকনিকাল সার্ভিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল Google এর প্যারেন্ট কোম্পানি Alphabet। তবে ওপেন সোর্স লাইসেন্সের সফওয়্যার ব্যবহার করতে পারবে চিনের কোম্পানিট। রবিবার এক রিপোর্টে এই খবর জানিয়েছে রয়টার্স। বিশ্বব্যাপী চিনকে ধরাশায়ী করতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন কোম্পানি Alphabet।

তবে এখন যে সব Huawei ও Honor স্মার্টফোনে Google অ্যাপ ইনস্টল রয়েছে সেই গ্রাহকরা নিজের ফোনে সব Google অ্যাপ আপডেট ডাউনলোড করতে পারবেন। Google এর এক প্রতিনিধি এই কথা জানিয়েছেন।

“আমাদের তরফ থেকে বর্তমানে বাজারে থাকা Huawei সব ফোনে Google Play, ও কোম্পানির সুরক্ষার সব আপডেট পাঠানো হবে।”

Google এর এই সিদ্ধান্তের ফলে চিনের বাইরে Huawei এর স্মার্টফোন ব্যবসা বিরাট ধাক্কা খেল। এর ফলে আর কোন Huawei স্মার্টফোনে Android অপারেটিং সিস্টেম দেখা যাবে না। Android অপারেটিং সিস্টেম ব্যবহার করলেও Google Play Store, Gmail, YouTube, Google Maps এর মতো জনপ্রিয় পরিষেবা ব্যবহার করা যাবে না Huawei স্মার্টফোন থেকে।

গত বৃহস্পতিবার ব্যবসায়িক ব্ল্যাকলিস্টে Huawei এর নাম তুলেছিল ট্রাম্প সরকার। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়ল চিনের কোম্পানিটির।

এই সিদ্ধান্তের ফলে ঠিক কোন সার্ভিসগুলি বন্ধ হবে এই বিষয়ে এখনও কোম্পানির অন্দরে আলোচনা চলছে। এছাড়াও এই সিদ্ধান্তের ফলে কোম্পানির ঠিক কত ক্ষতি হবে সেই হিসাব করতে ব্যস্ত Huawei।

এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি Huawei। চিপ প্রস্তুতকারী সংস্থা  Intel, Qualcomm, Xilinx আর Broadcom জানিয়েছে কোন গোপন সফটওয়্যার Huawei কে দেবে না তারা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »