কী করে পরিষ্কার রাখবেন সাধের স্মার্টফোন? উপায় জানাচ্ছে Apple

বিজ্ঞাপন
Biswadip Dey, আপডেট: 13 মার্চ 2020 17:46 IST

আপনার ফোনকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে তা নিয়মিত পরিষ্কার রাখা উচিত। কী করে পরিষ্কার রাখবেন আপনার সাধের iPhone? উপায় জানাচ্ছে স্বয়ং Apple। তাদের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, কীভাবে পরিষ্কার রাখতে হবে iPhone। বলা হয়েছে, ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপ বা ক্লোরক্স ডিসইনফেক্টিং ওয়াইপস ব্যবহার করে আইফোনের বাইরের অংশগুলি পরিষ্কার করা যেতে পারে। ব্লিচ কখনওই ব্যবহার করা উচিত নয়। পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে যেন ফোনের কোনও খোলা মুখে আর্দ্রতার স্পর্শ না থাকে। 

ফোনে কালি, ডাই, নোংরা, খাদ্যকণা, তেল বা লোশন পড়ে গেলে সঙ্গে সঙ্গে সেটি পরিষ্কার করুন। এক্ষেত্রেও সমস্ত কেবল আনপ্লাগ করে আপনার ফোনটি বন্ধ করে নরম, সামান্য ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন। ফ্রন্ট গ্লাসে থাকে ওলিওফোবিক আস্তরণ। তাতে ফিঙ্গারপ্রিন্টের দাগ পড়ে গেলে মুছতে নরম কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। 

Advertisement

 ফোনগুলি পরিষ্কার করার সময় এই গাইডলাইন মেনে চলুন। 

  • সমস্ত কেবল আনপ্লাগ করে আপনার ফোনটি বন্ধ করে দিন। 
  • এবার নরম, সামান্য ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন। লেন্সের কাপড় হলে খুব ভাল হয়। 
  • ক্লিনিং প্রোডাক্ট ব্যবহার করবেন না।
  • ফোনের কোনও খোলা মুখে যেন আর্দ্রতা স্পর্শ না করে। 

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে কী কী করবেন?

খেয়াল রাখবেন হাইড্রোজেন পারক্সাইড রয়েছে এমন ক্লিনার, উইন্ডো ক্লিনার বা ঘর পরিষ্কার করার ক্লিনার দিয়ে কখনও পরিষ্কার করবেন না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.