চলতি সপ্তাহে আসছে Huawei Enjoy 10 Plus, দেখে নিন স্পেসিফিকেশন

Enjoy 10 Plus ফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে Huawei। জানা গিয়েছে 5 সেপ্টেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন।

চলতি সপ্তাহে আসছে Huawei Enjoy 10 Plus, দেখে নিন স্পেসিফিকেশন

Huawei Enjoy 10 Plus ফোনে থাকবে Kirin 710 চিপসেট

হাইলাইট
  • Huawei Enjoy 10 Plus ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে চলেছে
  • থাকবে একটি FHD+ ডিসপ্লে
  • 4,000mAh ব্যাটারির সাথেই থাকবে ফাস্ট চার্জিং
বিজ্ঞাপন

5 সেপ্টেম্বর চিনে লঞ্চ হবে Huawei Enjoy 10 Plus। লঞ্চের আগে TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এল। জানা গিয়েছে নতুন এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। ফোনের সামনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। ভারটি রঙে পাওয়া যাবে Enjoy 10 Plus। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও ফোনের ভিতরে Kirin 710 চিপসেট ব্যবহার করেছে Huawei।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Enjoy 10 Plus ফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে Huawei। জানা গিয়েছে 5 সেপ্টেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন। কালো, সবুজ, আর সাদা রঙে এই স্মার্টফোন পাওয়া যাবে। Huawei P30 Pro ফোনেও একই ধরনের রঙ দেখা গিয়েছিল।

যদিও Huawei এর তরফ থেকে Enjoy 10 Plus ফোনের স্পেসিফিকেশন জানানো হয়নি। তবে Gizchina ওয়েবসাইটে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে Huawei Enjoy 10 Plus ফোনে থাকবে একটি 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লে। পপ-আপ সেলি ক্যামেরায় থাকবে 16 মেগাপিক্সেল সেন্সর। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

Huawei Enjoy 10 Plus ফোনের ভিতরে থাকবে একটি Kirin 710 চিপসেট। 4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ আর 8GB  RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। থাকছে 3.5 মিমি হেডফোন জ্যাক। Enjoy 10 Plus এর আয়তন 163.5x77.3x8.8 মিলিমিটার। ফোনের ওজন 196.8 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »