লঞ্চের আগে সামনে এল Huawei P40 ফোনের গুরুত্বপূর্ণ ফিচার

Huawei P40 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকলেও Huawei P40 ফোনের পিছনে থাকতে পারে তিনটি ক্যামেরা। P30 ফোনের পিছনেও তিনটি ক্যামেরা ব্যবহার করেছিল Huawei।

লঞ্চের আগে সামনে এল Huawei P40 ফোনের গুরুত্বপূর্ণ ফিচার

মার্চ মাসে লঞ্চ হবে Huawei P40

হাইলাইট
  • Huawei P40 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে
  • P40 Pro ফোনে মোট সাতটি ক্যামেরা থাকবে
  • মার্চ মাসে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন
বিজ্ঞাপন

নতুন বছরে একের পর এক স্মার্টফোন লঞ্চ করবে চলতি বছর মার্চ মাসে P40 সিরিজে একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ হবে। Huawei P40 আর Huawei P40 Pro ফোন দুটির ক্যামেরায় বিশেষ প্রাধান্য দিয়েছে চিনের কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল Huawei P40 Pro ফোনে মোট সাতটি ক্যামেরা থাকবে। এই ফোনের পিছনে পাঁচটি ও সামনে দুটি ক্যামেরা থাকতে পারে। সম্প্রতি Huawei P40 ফোনের একটি ছবি সামনে এসেছে। এই ছবিতে P40 ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে।

Huawei P40 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকলেও Huawei P40 ফোনের পিছনে থাকতে পারে তিনটি ক্যামেরা। P30 ফোনের পিছনেও তিনটি ক্যামেরা ব্যবহার করেছিল Huawei।

অন্যদিকে Huawei P40 Pro ফোনে থাকতে পারে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে আয়তকার ক্যামেরা মডিউলে পা৬চটি ক্যামেরা থাকতে পারে।

সম্প্রতি কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছে Huawei P40 Pro ফোনে কোম্পানির নিজস্ব HarmonyOS অপারেটিং সিস্টেম চলতে পারে। সম্প্রতি মার্কিন সরকারের নির্দেশের পরে Huawei ফোনে Android অপারেটিং সিস্টেম ব্যবহার নিষিদ্ধ হয়েছিল।

এছাড়াও সম্প্রতি Huawei এর তরফ থেকে জানানো হয়েছে এবার অন্য কোম্পানির ফোনেও Kirin চিপসেট দেখা যাবে। এতদিন শুধুমাত্র Huawei ফোনেই Kirin চিপসেট ব্যবহার হত। সম্প্রতি 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হয়েছিল Huawei  এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 990।

আরও পড়ুন:

চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Realme 5i

এবার ভারতে ল্যাপটপ লঞ্চ করবে Xiaomi

কখন, কোথায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ?

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »