রাক্ষসের মতো ব্যাটারি খাচ্ছে iOS 11.4

iOS 11.4 এর বিরুদ্ধে নতুন এক অভিযোগ উঠলো। কিছু গ্রাহক অভিযোগ করেছে iOS 11.4 আপডেটের পর থেকে বিপুল ভাবে iPhone ও iPad এর ব্যাটারি ব্যাক আপ করে গিয়েছে।

রাক্ষসের মতো ব্যাটারি খাচ্ছে iOS 11.4
হাইলাইট
  • করেছে iOS 11.4 আপডেটের পর থেকে iPhone ও iPad এর ব্যাকআপ কমে গিয়েছে
  • iOS 11.3.1 ভার্সানে ফেরৎ গিয়ে তার এই সমস্যার সমাধান হয়েছে
  • iOS 11.4.1 এ এই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে
বিজ্ঞাপন

গত বছর iOS 11 লঞ্চের পর থেকেই এই অপারেটিং সিস্টেমের বিরুদ্ধে  একের পর এক অভিযোগ উঠেছে। আর আবারও iOS 11.4 এর বিরুদ্ধে নতুন এক অভিযোগ উঠলো। কিছু গ্রাহক অভিযোগ করেছে iOS 11.4 আপডেটের পর থেকে বিপুল ভাবে iPhone ও iPad এর ব্যাটারি ব্যাক আপ করে গিয়েছে। যদিও এই বিষয়ে এখনো অ্যাপেল কোন মন্তব্য করেনি।

অ্যাপেল ফোরামে এক গ্রাহক জানিয়েছেন iPhone 6 এ iOS 11.4 আপডেটের পর থেকে ফোনের ব্যাটারি খুব জলদি শেষ হয়ে যাচ্ছে। এই ফোরামের এই আলোচনায় জানানো হয়েছে অন্য গ্রাহকদের ফোনে কোন কারন ছাড়াই হঠাৎ করে সব ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। এক কমেন্টে যানা গিয়েছে অকারনে বারবার ফোনের হটস্পট চালু হয়ে যাচ্ছে। আর আই কারনেই ফোনের 47% ব্যাটারি শেষ হয়ে গিয়েছে।

এরপরেই এক গ্রাহক জানান iOS 11.3.1 ভার্সানে ফেরৎ গিয়ে তার এই সমস্যার সমাধান হয়েছে। এক গ্রাহক কমেন্টে বলেছেন, “আমার iPhone 6s এ iOS 11.4 আপডেট করার পরে চার ঘন্টার 100% থেকে ব্যাটারি কমে 40% এ নেমে আসছে। Wifi তে থাকলে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ফোনে ব্যাটারি।”

এই আলোচনায় অ্যাপেল এর বিশেষজ্ঞ ফোনের ব্যাটারির অবস্থা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। এই পোস্টে 800 গ্রাহক জানিয়েছেন তারাও একই সমস্যার সম্মুখিন হয়েছেন। যদিও এই সমস্যার সমধান জানায়নি অ্যাপেল। আগামী সপ্তাহে স্টেবেল iOS 11.4.1 এ এই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »