ডার্ক মোড ও একগুচ্ছ নতুন ফিচার সহ সামনে এল iOS 13

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জুন 2019 08:04 IST
হাইলাইট
  • টাইপিং। iPhone 6s বা তার পরের সব ডিভাইসে iOS 13 ইনস্টল করা যাবে
  • iOS 13 এ থাকছে গোটা সিস্টেম জুড়ে ডার্ক মোড
  • আপাতত শুধুমাত্র ডেভেলপাররা iOS 13 ব্যবহার করতে পারবেন

iOS 13 এ সব সিস্টেম অ্যাপ এ ডার্ক মোড যোগ হয়েছে

Photo Credit: Justin Sullivan/Getty Images/AFP

সামনে এল iOS এর নতুন ভার্সান। Apple এর iPhone ও iPod এ এই অপারেটিং সিস্টেম চলবে। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে ডেভেলপারদের সাথে বৈঠক WWDC 2019 ইভেন্টে Apple এর নতুন মোবাইল অপারেটিং সিস্টেম iOS 13 সামনে এসেছে। বহু প্রতিক্ষীত ডার্ক মোড সহ iOS 13 এ যোগ হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। ইতিমধ্যেই ডেভেলপারদের জন্য নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেম সামনে এনেছে Apple। এই বছর সেপ্টেম্বর মাসে বেশিরভার iPhone ও iPod এ পৌঁছে যাবে iOS 13।

iOS 13 এ থাকছে গোটা সিস্টেম জুড়ে ডার্ক মোড। সব সিস্টেম অ্যাপ এ ডার্ক মোড কাজ করবে। এছাড়াও ছবি খূঁজে বার করতে নতুন ফিচার যোগ হয়েছে। ছবি এডিটিং এও যোগ হয়েছে নতুন ফিচার। নতুন অপারেটিং সিস্টেমের ভিডিও রোটেট করা যাবে।

Advertisement

এক বিবৃতিতে Apple জানিয়েছে “আরও সহজে ছবি এডিট করা যাবে। নতুন টুল এর সাহায্যে সহজেই iOS 13 এর মাধ্যমে ছবি এডিট করতে পারবেন গ্রাহকরা।”

ব্যাক্তিগত সুরক্ষাতেও iOS 13 এ উন্নতি হয়েছে। সব অ্যাপ ও ওয়েবসাইটে সহজে সুরক্ষিত সাইন ইন করার জন্য Apple ID অথেন্টিকেশন নামে নতুন একটি ফিচার সামনে এসেছে। এই ফিচার ব্যবহার করে সুরক্ষিত ভাবে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে লগ ইন করা যাবে। কোম্পানি জানিয়েছে কোন ভাবেই গ্রাহক কী করছেন সেই তথ্য সংগ্রহ করবে না Apple।

নতুন Apple Maps
ছবি: জাস্টিন সালিভান/Getty Images/AFP

Advertisement

নতুন iOS ভার্সানে Apple Maps ঢেলে সাজানো হয়েছে। বিভিন্ন রাস্তা সম্পর্কে এই ম্যাপে আগের থেকে অনেক বেশি তথ্য জানা যাবে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত শহরে নতুন Apple Maps কাজ করবে।

এছাড়াও মেসেজিং অ্যাপ, সিরি শর্টকাট, সহগ একাধিক নতুন ফিচার থাকছে এই অপারেটিং সিস্টেমে। Android ফোনে সোয়াইপ টাইপিং এর মতোই iPhone এও আসছে কুইক পাথ টাইপিং। iPhone 6s বা তার পরের সব ডিভাইসে iOS 13 ইনস্টল করা যাবে।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iOS 13, Apple iOS 13, Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  2. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  3. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  4. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  5. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  6. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  7. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  8. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  9. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  10. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.