AirPods 2 তে থাকবে হার্ট রেট সেন্সার

ডিজাইনে AirPods এর থেকে AirPods 2 তে তেমন পার্থক্য চোখে পড়েনি। তবে নতুন জেনারেশন ব্লুটুথ ইয়ারফোনে আগের থেকে ভালো বেস পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

AirPods 2 তে থাকবে হার্ট রেট সেন্সার

Photo Credit: Apple

2019 সালে লঞ্চ হবে AirPods 2

হাইলাইট
  • 2019 সালে লঞ্চ হবে Apple AirPods এর উত্তরসূরী AirPods 2
  • AirPods 2 তে হার্ট রেট সেন্সার থাকছে
  • 200 মার্কিন ডলার (প্রায় 14,200 টাকা) দামে লঞ্চ হতে পারে এই ডিভাইস
বিজ্ঞাপন

2019 সালে লঞ্চ হবে Apple AirPods এর উত্তরসূরী AirPods 2। নতুন কোম্পানির একমাত্র ব্লুটুথ হেডসেট সিরিজে দ্বিতীয় ডিভাইস হতে চলেছে। এই ডিভাইসে থাকবে লেটেস্ট ব্লুটুথ টেকনোলজি,  ফলে আগের থেকে অনেক কম ব্যাটারি নষ্ট হবে।  নতুন জেনারেশনে ডিজাইন ও লুকে তেমন পরিবর্তন না এলেও যোগ হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার।

 

আরও পড়ুন: ভারতে ধরাছোঁয়ার বাইরে এক নম্বরে Xiaomi, দুই নম্বরে Samsung

 

সম্প্রতি MySmartPrice ওয়েবসাইটে প্রকাশিত এক ছবিতে AirPods 2 ডিভাইসটি দেখা গিয়েছে।  ডিজাইনে AirPods এর থেকে AirPods 2 তে তেমন পার্থক্য চোখে পড়েনি।  তবে নতুন জেনারেশন ব্লুটুথ ইয়ারফোনে আগের থেকে ভালো বেস পাওয়া যাবে বলে জানা গিয়েছে। AirPods 2 তে হার্ট রেট সেন্সারের সাথেই থাকছে সব ধরনের ফিটনেস সংক্রান্ত একাধিক সেন্সার।

 

আরও পড়ুন: Redmi Note 6 Pro সহ সস্তা হল কোম্পানির একাধিক জনপ্রিয় স্মার্টফোন

apple airpower Apple AirPower

ছবি: Apple

 

সাদা ও কালো রঙে পাওয়া যাবে নতুন জেনারেশনের AirPods। 200 মার্কিন ডলার (প্রায় 14,200 টাকা) দামে লঞ্চ হতে পারে এই ডিভাইস।

AirPods 2 এর সাথেই বাজারে আসতে পারে বহু প্রতীক্ষিত কোম্পানির ওয়ারলেস চার্জিং প্যাড AirPower। AirPower ডিভাইস এর কিছু ফিচার শুধুমাত্র iOS13 এই কাজ করবে।

 

আরও পড়ুন: আকর্ষনীয় নতুন দুটি রঙে হাজির হল Samsung Galaxy A8s

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »