দুই সপ্তাহ জলের তলায় থেকেও দিব্বি চলছে iPhone X

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুন 2018 13:21 IST
হাইলাইট
  • সম্প্রতি এমনই একটি ভিডিও পোস্ট হয়েছে ইউটিউবে
  • হয়েছে জলের তলা থেকে উদ্ধার হয়েছে একটি iPhone X
  • দুই সপ্তাহ জলের তলায় থাকার পড়েও দিব্বি চলছে iPhone X

Photo Credit: YouTube/ Man + River

গত বছরে iPhone X লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল ওয়াটার ও ডাস্ট রেসিসট্যান্ট হবে এই ফোন। এই জন্যই IP67 সার্টিফিকেশান পেয়েছিল iPhone X। অর্থাৎ এক মিটার জলের তলায় 30 মিনিট থাকলেও এই ফোনে কোন ক্ষতি হবে না।  একজন ডাইভার জলের তলা থেকে একটি iPhone X খুঁজে বার করেছেন। কিন্তু এই ফোনের জলের তল্য বেঁচে থাকার ক্ষমতা এতটাই বেশি যে দুই সপ্তাহ জলের তলায় থাকার পড়েও দিব্বি চলছে iPhone X।
 
সম্প্রতি এমনই একটি ভিডিও পোস্ট হয়েছে ইউটিউবে। ইউটিউবে Man + River নামের এক চ্যানেলে 'River treasure dives' নামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে দাবি করা হয়েছে জলের তলা থেকে উদ্ধার হয়েছে একটি iPhone X। এর আগে তিনি জলের তলা থেকে একাধিক ওয়্যারেবেল ডিভাইস, দামি সানগ্লাস, ও একাধিক দামি আংটি খুঁজে পেয়েছেন। এবার তিনি খুঁজে পেলেন একটি iPhone X। এই চ্যানেলটি চালান ডালাস নামের এক ব্যাক্তি।
 
সম্প্রতি এক ডাইভে একটি 10K সোনার আংটি খুঁজে পেয়েছিলেন ডালাস। কিন্তু এইবার তার কপালে ছিল একটি সিলভার রঙের iPhone X। এই ফোনে কোন ওয়াটারপ্রুফ কেসিং যুক্ত ছিল না। অনেকেই মনে করবেন এই ফোন আর কোন ভাবেই কাজ করা সম্ভব নয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে ডালাস দেখিয়েছেন একদম স্বাভাবিক ভাবেই কাজ করছে ডালাসের খুঁজে পাওয়া iPhone X।
 
এই ভিডিওতে দেখা গিয়েছে হেয়ার ড্রায়ার দিয়ে প্রথমে এই ফোন শুকিয়ে নিয়েছে ডালাস। এর পরেই তিনি ফোনটি সিলিকা গেল সহ কন্টেনারে ভরে দিয়েছেন। তিনদিন পরে ফোনটি বার করে সাধারন ভাবেই চার্জ করেছেন তার খুঁজে পাওয়া ফোনটি।
 
এরপরে iPhone X টি পাওয়ার অন করলে তা চলতে শুরু করে দেয়। এরপরে তিনি এই ফোনের মালিক এলিশাকে খুঁজে বার করে তার হাতে ফোনটি ফেরৎ দিয়ে দেন। নতুন ফোন খুঁজে পেয়ে দারুন উত্তেজিত দেখায় এলিসাকে। তার ছোট্ট শিশুর একাধিক ছবি এই ভিভাইসে রয়েছে বলে জানিয়েছেন এলিসা। তিনি স্বীকার করেন তার ফোনে কোন ওয়াটার প্রুফিং কেস ছিল না।
 
যেহেতু অ্যাপেল জলে পড়ে ফোন নষ্ট হলে তার ওয়্যারান্টি দেয় না তাই iPhone X গ্রাহকরা এই ভিডিও দেখার পরে একটু স্বতি বধ করতে শুরু করেছেন।
 
 
 
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.