Lava Agni 4: চাইনিজ ব্র্যান্ডদের ঘোল খাইয়ে ছাড়বে স্বদেশি স্মার্টফোন, আসছে লাভা অগ্নি 4

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 অক্টোবর 2025 13:59 IST
হাইলাইট
  • Lava Agni 4 নভেম্বরে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা
  • এটি সংস্থার প্রথম 7,000mAh ব্যাটারির ফোন হতে পারে
  • Lava Agni 3 গত বছর অক্টোবরে ভারতে এসেছিল

Lava Agni 4 ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করতে পারে

Photo Credit: 91Mobiles

Lava Agni 4 মডেলটির লঞ্চ নিয়ে বড় আপডেট। Lava Agni 3 গত বছর অক্টোবরে ভারতে এসেছিল। ফোনটির উত্তরসূরী মডেল 13 মাস পর, নভেম্বরেই আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। ভারতীয় সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে হ্যান্ডসেটটির প্রথম টিজার প্রকাশ করেছে। ডিজাইন সম্পূর্ণ উন্মোচিত না করলেও, এতে কালো রঙ ও আড়াআড়ি ভাবে বসানো রিয়ার ক্যামেরা ইউনিটের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এটি দেখতে অনেকটা LG-এর পুরনো স্মার্টফোনগুলির মতো বলে মনে হচ্ছে। Lava Agni 4 সংস্থার প্রথম 7,000mAh ব্যাটারির হ্যান্ডসেট হবে বলে শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্র ইতিমধ্যেই ছবি ও ফিচারগুলি ফাঁস করেছে।

Lava Agni 4 নভেম্বরে ভারতে লঞ্চ হবে

Lava Agni 4 ভারতে নভেম্বরে লঞ্চ হবে ঠিকই, কিন্তু সংস্থা এখনও তারিখ ঘোষণা করেনি। LG-এর পুরনো ফ্ল্যাগশিপে যেমন আড়াআড়ি বসানো ক্যামেরা মডিউল থাকতো, সেই স্টাইল অনুসরণ করে লাভার আপকামিং ফোনে হরাইজন্টাল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। মাঝখানে LED ফ্ল্যাশ এবং তার দুই পাশে উল্লম্বভাবে একজোড়া ক্যামেরা থাকবে। ক্যামেরা মডিউলের চারপাশে একটি মেটাল ফ্রেম থাকবে যা সামান্য কিছুটা উঁচু বলে মনে হচ্ছে।

Lava Agni 4 দাম ও স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

পূর্বের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, লাভা অগ্নি 4 ভারতে 25,000 টাকায় লঞ্চ হতে পারে। এটি সম্ভবত বেস মডেলের দাম হবে। এতে পূর্বসূরী মডেলের স্টাইলে কোনও সেকেন্ডারি ডিসপ্লে থাকবে না। আবার কার্ভড প্যানেলের পরিবর্তে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার হবে। এটি 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসতে পারে যা ফুল-এইচডি প্লাস (FHD+) রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

লাভার নতুন মিড-রেঞ্জ ফোনে উন্নত ক্যামেরা সিস্টেম থাকতে চলেছে। এটি ডুয়েল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে। প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সিস্টেম থাকবে। ফলে চলমান বস্তুর ছবি তোলার সময় ঝাপসা লাগবে না, তেমনই কম আলোতে ঝকঝকে ছবি উঠবে। তবে ফ্রন্ট ক্যামেরার বিষয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। Lava Agni 4-এর-এর আরও দু'টি গুরুত্বপূর্ণ আপগ্রেড থাকবে প্রসেসর ও ব্যাটারিতে।

হ্যান্ডসেটটি 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত MediaTek Dimensity 8350 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। সঙ্গে UFS 4.0 অনবোর্ড স্টোরেজ থাকবে। এতে পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে। যেখানে Lava Agni 3 মডেলে 5,000mAh ক্ষমতার ব্যাটারি ছিল। প্রসঙ্গত, 2024 সালের অক্টোবরে লঞ্চ হওয়ার সময় এর দাম 20,999 টাকা রাখা হয়েছিল৷ লাভার আসন্ন দেশী স্মার্টফোন স্যামসাং, ওপ্পো, ভিভো, রিয়েলমি, রেডমির মতো প্রথম সারির সংস্থাগুলিকে টেক্কা দিতে পারবে কিনা, সেটাই এখন দেখার৷

 
KEY SPECS
Display (Primary) 6.78-inch
Processor MediaTek Dimensity 7300X
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5,000mAh
OS Android 14
Resolution 1200x2652 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  2. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  3. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  4. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  5. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  6. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  7. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  8. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  9. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  10. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.