Lava Storm Play এবং Storm Lite 5G জুন 13 লঞ্চ হচ্ছে, ডিজাইন-ফিচার্স চমকে দেবে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 10 জুন 2025 13:03 IST
হাইলাইট
  • Lava Storm Play 5G নীল রঙে আসবে ও এতে Dimensity 7060 প্রসেসর থাকবে
  • Lava Strom Lite 5G গোল্ডেন কালার ও Dimensity 63400 চিপসেটের সাথে আসবে
  • উভয় ফোনই জুন 13 ভারতে লঞ্চ হবে ও আমাজনে পাওয়া যাবে

Lava Storm Play 5G আকর্ষণীয় ডিজাইনে সজ্জিত

Photo Credit: Lava/Amazon

Lava Storm 5G সেই 2023 সালের ডিসেম্বরে লঞ্চ করা হয়েছিল। এবার দেড় বছরের বেশি সময় পর, বেস মডেলকে সঙ্গ দিতে Lava Storm Play 5G এবং Storm Lite 5G ভারতের বাজারে পা রাখতে চলেছে। কোম্পানি উত্তেজনা বাড়িয়ে নতুন স্মার্টফোনগুলির লঞ্চের তারিখ নিশ্চিত করেছে এবং ডিজাইনের পাশাপাশি ক্যামেরা বিভাগের ফিচার্সও প্রকাশ করেছে। Storm Lite 5G মডেলটিতে MediaTek Dimensity 6400 চিপসেট থাকবে বলে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, কোম্পানির তরফে আগেই নিশ্চিত করা হয়েছিল যে, Storm Play 5G ফোনটি MediaTek Dimensity 7060 প্রসেসর অফার করবে।

Lava Storm Play 5G এবং Storm Lite 5G ভারতে জুন 13 লঞ্চ হচ্ছে

অ্যামাজনের একটি লাইভ মাইক্রোসাইট অনুসারে, Lava Storm Play 5G এবং Storm Lite 5G জুন 13 দুপুর বারোটায় ভারতে লঞ্চ হবে। ফোনগুলি ওই ই-কমার্স সাইটের পাশাপাশি লাভা ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে দেশে কেনার জন্য উপলব্ধ হবে। লাভা ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে Storm Play 5G মডেলটি MediaTek Dimensity 7060 চিপ থাকবে। ফোনটি LPDDR5 RAM এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজ সাপোর্ট করবে। আর এখন আমাজনের মাইক্রোসাইট প্রকাশ করেছে যে, Storm Lite 5G স্মার্টফোনটি MediaTek Dimensity 6400 চিপসেট অফার করবে।

কোম্পানি দাবি করছে, Lava Storm Lite 5G ভারতের প্রথম স্মার্টফোন হবে যাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর থাকবে। অন্যদিকে, Storm Play 5G হবে বিশ্বের প্রথম হ্যান্ডসেট যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7060 প্রসেসর ব্যবহার হবে। লাভার উভয় হ্যান্ডসেটে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গিয়েছে। কিন্তু ফোনগুলিতে কোন সেন্সর ব্যবহার করা হবে তা টিজারে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

ডিজাইনের কথা বললে, Lava Storm Play 5G দেখতে দারুণ আকর্ষণীয়। পিছনের প্যানেল জুড়ে উপরের দিকে একটি সামান্য উঁচু অনুভূমিক ব্যান্ড দেখা যাচ্ছে, যা গুগলের পিক্সেল ফোনের ক্যামেরা বারের মতো। উপরের বাম কোণে দুটি ক্যামেরা সেন্সর উল্লম্বভাবে সাজানো আছে, কারণ দ্বিতীয় সেন্সরটি ব্যান্ডের মধ্যে অবস্থান করছে। এর পাশে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট স্থাপন করা হয়েছে৷ ফোনটি নীল রঙে দেখানো হয়েছে।

অন্যদিকে, আমাজনের মাইক্রোসাইটে Lava Storm Lite 5G সোনালী রঙে দেখা গিয়েছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে বর্গাকার আকৃতির মতো দেখতে আয়তাকার রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে। যার মধ্যে দুটি রিয়ার ক্যামেরা স্লট এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট স্থাপন করা হয়েছে।

 
KEY SPECS
Display 6.67-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel
RAM 4GB, 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 14
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  2. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  3. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  4. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  5. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  6. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  7. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  8. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  9. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.