Lava Storm Play 5G ও Storm Lite 5G স্মার্টফোনে 6.75 ইঞ্চি HD ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, ও 5,000mAh ব্যাটারি রয়েছে
Photo Credit: Lava
Lava Storm Play 5G ও Storm Lite 5G এর ফ্রেম IP64 ওয়াটার রেজিট্যান্স অফার করে
Lava Storm Play 5G ও Storm Lite 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়ে গেল। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাভার এই দুই বাজেট স্মার্টফোন ইনফিনিক্স, রিয়েলমি, ও রেডমির মতো ব্র্যান্ডদের সাথে প্রতিযোগিতা করবে। Storm Play 5G এবং Storm Lite 5G যথাক্রমে MediaTek Dimensity 7060 ও Dimensity 6400 প্রসেসর দ্বারা পারিচালিত। লাভা দুটি ফোনই 10,000 টাকার নিচে লঞ্চ করেছে। এই মাস থেকেই Amazon এর মাধ্যমে বিক্রি শুরু হবে। প্রতিটি মোবাইলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি রয়েছে। চলুন ফোনগুলির দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ভারতে Lava Storm Play 5G এর দাম 9,999 টাকা রাখা হয়েছে। এটি 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের মূল্য। অন্যদিকে, Lava Storm Lite 5G মডেলটির 4GB RAM + 64GB স্টোরেজ ভার্সনের দাম 7,999 টাকা। কোম্পানি শুধু সিঙ্গেল কনফিগারেশন অফার করছে। Play ভেরিয়েন্ট জুন 19, দুপুর 12টা থেকে বিক্রি শুরু হবে, যেখানে Lite মডেলটির সেল জুন 24 থেকে চালু হবে।
লাভা স্টর্ম প্লে 5G এর সামনে 6.75 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এর অভ্যন্তরে অবস্থিত MediaTek Dimensity 7060 চিপসেট 6GB LPDDR5 RAM এবং 128GB UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। Android 15 অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে 50 মেগাপিক্সেল Sony IMX752 প্রাইমারি রিয়ার সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর বর্তমান।
অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির সামনের দিকে 8 মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ। এতে একটাই স্পিকার ইউনিট রয়েছে। Lava Storm Play 5G এর 5,000mAh ব্যাটারি 18W ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সমর্থন করে। একটি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ হয়। ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP64 রেটিং রয়েছে। এছাড়া, সুরক্ষার জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
Lava Storm Lite 5G ফোনে MediaTek Dimensity 6400 চিপসেট, 4 জিবি র্যাম এবং 128 জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ উপলব্ধ। এতে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে এবং এটি 15 ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এছাড়া, ডিসপ্লে, ব্যাটারি, বিল্ড, অপারেটিং সিস্টেম এবং প্রাইমারি ক্যামেরা সহ অন্যান্য স্পেসিফিকেশন, ফিচার্স Storm Play 5G ভেরিয়েন্টের অনুরূপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications