পকেট-সই দামে ডুয়াল ক্যামেরা সহ হাজির হল Lava Z71

Lava Z71 এর দাম 6,299 টাকা। ইতিমধ্যেই Flipkart থেকে বিক্রি শুরু হয়েছে এই বাজেট স্মার্টফোন।

পকেট-সই দামে ডুয়াল ক্যামেরা সহ হাজির হল Lava Z71

Lava Z71 এর দাম 6,299 টাকা

হাইলাইট
  • Lava Z71 ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট
  • ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা
  • Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল Lava Z71। এই ফোনে থাকছে একটি Google Assistant বাটন। বাজেট সেগমেন্টের এই ফোনে ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার-ড্রপ নচ। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Lava Z71 ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট আর 3,200 mAh ব্যাটারি। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও থাকছে ডুয়াল ক্যামেরা আর এলইডি ফ্ল্যাশ। ইতিমধ্যেই Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

Lava Z71 এর দাম

Lava Z71 এর দাম 6,299 টাকা। ইতিমধ্যেই Flipkart থেকে বিক্রি শুরু হয়েছে এই বাজেট স্মার্টফোন। রুবি রেড আর স্টিল ব্লু রঙে পাওয়া যাবে Lava Z71। লঞ্চ অফারে Jio গ্রাহকরা পাবেন 1,200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশ-ব্যাক আর 50GB 4G ডেটা।

Lava Z71 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Lava Z71 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Star OS 5.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার-ড্রপ স্টাইল নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট। সঙ্গে থাকছে 2GB RAM আর 32GB স্টোরেজ।

Lava Z71 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Lava Z71 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Micro USB, GPS, USB OTG, Bluetooth 5.0, Wi-Fi এবং 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,200 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 50 ঘণ্টা টক-টাইম, 8.5 ঘণ্টা ভিডিও প্লে-ব্যাক ও 485 ঘণ্টা স্ট্যান্ড-বাই ব্যাক আপ পাওয়া যাবে। Lava Z71 ফোনের ওজন 150 গ্রাম।

আরও পড়ুন:

গ্রাহককে ঠকাচ্ছে এই 25টি অ্যানড্রয়েড অ্যাপ

চারটি ক্যামেরা, সুপার ফাস্ট চার্জিং সহ এসে গেল Oppo F15

  • KEY SPECS
  • NEWS
Display 5.70-inch
Processor MediaTek Helio A22 (MT6761)
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 3200mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  2. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  3. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  4. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  5. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  6. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  7. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  8. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  9. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  10. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »