ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের পরে এবার স্মার্টফোনে ডিসপ্লের নীচে থাকবে ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 নভেম্বর 2018 13:30 IST
হাইলাইট
  • স্মার্টফোন ডিসপ্লের নীচে ক্যামেরা পেটেন্ট করেছে LG
  • ডিসপ্লের নীচে থাকবে ক্যামেরা
  • এই OLED ডিসপ্লেগুলি বানিয়েছে LG

ফ্ল্যাট সার্ফেস ও একটি কার্ভড ডিজাইনের ডিসপ্লের নীচে ক্যামেরা পেটেন্ট করেছে LG

Photo Credit: LetsGoDigital

গত বছর iPhone X এর হাত ধরে স্মার্টফোন ডিসপ্লের উপরে শুরু হয়েছিল নচে ব্যবহার। এর পর থেকে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি বিভিন্ন উপারে স্মার্টফোন ডিসপ্লেকে আরও বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ফোনের সামনের ক্যামেরা। কোন কোম্পানি বেশিরভার কোম্পানি ডিসপ্লের উপরে একটি নচের মধ্যে এই ক্যামেরা ব্যবহার করছে। Oppo ও Vivo ফোনের ভিতরে এই ক্যামেরা রেখেছে। প্রয়োজনে মোটরের সাহায্যে সেই ক্যামেরা মুহুর্তে বেড়িয়ে আসে। Nubia সম্প্রতি তাদের লেটেস্ট Nubia X স্মার্টফোনে সামনে ক্যামেরা ব্যবহার না করে ফোনের সামনের দিকে গোটা জায়গা জুড়ে ডিসপ্লে ব্যবহার করেছে। পরিবর্তে ফোনের পিছনে একটি স্ক্রিন ব্যবহার করেছে Nubia। এই সব কিছুর থেকে একধাপ এগিয়ে এবার ডিসপ্লের নীচে ক্যামেরা ব্যবহার শুরু করবে LG।

সম্প্রতি স্মার্টফোন ডিসপ্লের নীচে ক্যামেরা পেটেন্ট করেছে LG। এর ফলেই ফোনের সামনের দিকে গোটা জায়গা জুড়ে ডিসপ্লে রাখা সম্ভব হবে। আর ডিসপ্লের নীচে থাকবে ক্যামেরা। একটি ফ্ল্যাট সার্ফেস ও একটি কার্ভড ডিজাইনের ডিসপ্লের নীচে ক্যামেরা পেটেন্ট করেছে LG। নতুন এই OLED ডিসপ্লেগুলি বানিয়েছে LG। সম্প্রতি দক্ষিন কোরিয়ায় এই ডিভাইসগুলি পেটেন্ট করিয়েছে কোম্পানি।

পেটেন্টে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে ডিসপ্লের উপরে যে কোন জায়গাতে এই ক্যামেরা ব্যবহার করা যাবে। সেলফি ক্যামেরার আকারে একটি স্বচ্ছ ছিদ্র দেখা গিয়েছে এই ছবিতে। কোন স্লাইডার ডিজাইন ছাড়া 100 শতাংশ স্ক্রিন টি বডি রেশিও তৈরী কাজ করছে LG।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: LG, LG Display
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.