কবে শুরু হচ্ছে LG G8 ThinQ প্রি-অর্ডার? জেনে নিন দাম ও স্পেসিফিকেশান

LG G8 ThinQ ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম। G8 ThinQ এ থাকছে 6.1 ইঞ্চি OLED ফুল ভিশান ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট 6GB RAM আর 128GB স্টোরেজ।

কবে শুরু হচ্ছে LG G8 ThinQ প্রি-অর্ডার? জেনে নিন দাম ও স্পেসিফিকেশান

22 মার্চ বিক্রি শুরু হবে LG G8 ThinQ

হাইলাইট
  • LG G8 ThinQ এর দাম 897,600 দক্ষিণ কোরিয় ওন
  • থাকছে Snapdragon 855 চিপসেট 6GB RAM আর 128GB স্টোরেজ
  • ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম
বিজ্ঞাপন

ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে লঞ্চ হয়েছিল LG G8 ThinQ। লঞ্চের সময় এই ফোনের দাম ঘোষণা করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এবার এই ফোনের প্রি-অর্ডারের দিন ঘোষণা করল LG। 15 মার্চ দক্ষিণ কোরিয়ায় LG G8 ThinQ প্রি-অর্ডার শুরু হবে। 22 মার্চ শুরু হবে বিক্রি। তবে ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানানো হয়নি।

LG G8 ThinQ এর দাম

LG G8 ThinQ এর দাম 897,600 দক্ষিণ কোরিয় ওন (প্রায় 55,300 টাকা)। 15-20 মার্চ এই ফোন প্রি-বুক করা যাবে। 22 মার্চ দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হবে LG G8 ThinQ।

 

LG G8 ThinQ স্পেসিফিকেশান

ডুয়াল সিম LG G8 ThinQ ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম। G8 ThinQ এ থাকছে 6.1 ইঞ্চি OLED ফুল ভিশান ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট 6GB RAM আর 128GB স্টোরেজ।

দুটি আলাদা ক্যামেরা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে LG G8 ThinQ। একটি ভেরিয়েন্টে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা অন্যটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। দক্ষিণ কোরিয়ায় ট্রিপল রিয়ার ক্যামেরা ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 16 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার আর 12 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য G8 ThinQ এ একটি 8 মেগাপিক্সেল সেন্সার।

কানেক্টিভিটির জন্য LG G8 ThinQ ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে 3,500 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  2. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  4. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  5. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  6. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  8. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  9. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  10. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »