ফাঁস হয়ে গেল Mi Note 5 এর স্পেসিফিকেশান ও লঞ্চের তারিখ

আগামী 31 মে অনুষ্ঠিত হবে Xiaomi র বার্ষিক লঞ্চ ইভেন্ট। ইন্টারনেটে খবর এই ইভেন্টেই Xiaomi লঞ্চ করবে অন্য এক অ্যানড্রয়েড ফোন Mi Note 5।

ফাঁস হয়ে গেল Mi Note 5 এর স্পেসিফিকেশান ও লঞ্চের তারিখ

Mi Note 3 এর পরে কেন লঞ্চ হচ্ছে Mi Note 5 এই প্রশ্নের জবাব দেয়নি Xiaomi

হাইলাইট
  • 31 মে অনুষ্ঠিত হবে Xiaomi র বার্ষিক লঞ্চ ইভেন্ট
  • এই ইভেন্টে Xiaomi লঞ্চ করবে Mi Note 5, Mi 8 ফোনগুলি
  • Mi Note 5 এ থাকবে একটি 5.99 ইঞ্চি ফুল স্ক্রিন 2.0 ডিসপ্লে
বিজ্ঞাপন

আগামী 31 মে অনুষ্ঠিত হবে Xiaomi র বার্ষিক লঞ্চ ইভেন্ট। এই ইভেন্টেই লঞ্চ হবে কোম্পানির 2018 ফ্ল্যাগশিপ Mi 8। চিনের রাজধানী বেজিং এ আনুষ্ঠিত হবে এই ইভেন্ট। এর সাথেই লঞ্চ হবে কোম্পানির Android বেসড অপারেটিং সিস্টেম MIUI এর লেটেস্ট ভার্সান MIUI 10 আর নিজেদের লেটেস্ট ফিটনেস ব্যান্ড Mi Band 3।

ইন্টারনেটে খবর এই ইভেন্টেই Xiaomi লঞ্চ করবে অন্য এক অ্যানড্রয়েড ফোন Mi Note 5। প্রসঙ্গত এর আগে এই সিরিজে কোম্পানি লঞ্চ করেছিল Mi Note 3 ফোনটি। এর পাশাপাশি 31 মে এই ইভেন্টে আরও অনেক প্রোডাক্ট বিশ্বের গ্রাহকদের সামনে নিয়ে আসবে চিনের এই কোম্পানিটি।
 

Mi Note 5 এর দাম ও স্পেসিফিকেশান

চিনের জনপ্রিয় মিডিয়া হাউজ GizChina জানিয়েছে নতুন Mi Note 5 লঞ্চের এই খবর। ফাঁস হয়ে যাওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে  Mi Note 5 ফোনটি। এছাড়াও এই খবরেই জানানো হয়েছে নতুন এই ফোনের স্পেসিফিকেশান।

mi note 5 weibo Mi Note 5

Photo Credit: Weibo

রিপোর্টে বলা হয়েছে Mi Note 5 এ থাকবে একটি 5.99 ইঞ্চি ফুল স্ক্রিন 2.0 ডিসপ্লে। Mi Note 5 এর ডিসপ্লের পাশে খুবই পাতলা বেজেল দেখা যাবে। Mi Note সিরিজের লেটেস্ট এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 835 প্রসেসার, 6GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।

Mi Note 5 এর রিয়ার ক্যামেরাতে থাকবে 4 অ্যাক্সিস অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। যদিও এই রিয়ার ক্যামেরা সেট আপ এ ডুয়াল ক্যামেরা থাকবে কি না সেই বিষয়ে কিছু জানানো হয়নি এই রিপোর্টে। তবে জানানো হয়েছে এই ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে 43 টি LTE ব্যান্ড সাপোর্ট করবে।

ফাঁস হয়ে যাওয়া এই ছবিতে দেখা যাচ্ছে Mi Note 5 এর 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 2,299 ইউয়ান (প্রায় 24,400টাকা)। যদিও Mi Note 3 লঞ্চের সময় সেই ফোনের দাম ছিল 2,499 ইউয়ান (প্রায় 26,500 টাকা)।

xiaomi mi 8 teaser ithome Mi 8

Photo Credit: ITHome

তবে Mi Note 3 এর পরে কেন লঞ্চ হচ্ছে Mi Note 5 এই প্রশ্নের জবাব দেয়নি Xiaomi। শোনা যায় 4 সংখ্যাটি চিনে খুবই অমঙ্গলজনক। মৃত্যুকে ইঙ্গিত করে এই সংখ্যা। তাই চিনারা সবসময় 4 সংখ্যাটি এড়িয়ে চলতে চান। এমনকি সে দেশে অনেক বিল্ডিংএর লিফটে দেখা যায় না 4 নম্বর বোতামটি।
 

  • KEY SPECS
  • NEWS
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »