ডুয়াল ক্যামেরা আর বিশাল ব্যাটারি নিয়ে আসছে Micromax iOne Note: আর কী থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 1 অক্টোবর 2019 13:07 IST
হাইলাইট
  • Micromax iOne Note এ 5MP সেলফি ক্যামেরা থাকবে
  • 18 ঘন্টা টকটাইম পাওয়া যাবে
  • থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

Micromax iOne Note is expected to be an upgraded variant of the iOne

কয়েক দিনের মধ্যেই লঞ্চ হবে Micromax iOne Note। সম্প্রতি এই স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে Micromax। এই ফোনে ডিসপ্লের উপরে ওয়েটার ড্রপ স্টাইল নচ থাকছে। iOne Note ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর 3,950 mAh ব্যাটারি। চলতি বছর মে বাসে লঞ্চ হয়েছিল Micromax iOne। সেই ফোনে ছিল একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা আর 2,200 mAh ব্যাটারি।

ভারতে কবে iOne Note লঞ্চ হবে জানায়নি Micromax। ইতিমধ্যেই এই ফোনের জন্য আলাদা পেজ তৈরী করেছে কোম্পানি। iOne Note ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরাতে আর্টিফিশিয়ান ইন্টিজেন্স সাপোর্ট থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। ডুয়াল ক্যামেরা ছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ব্যাক প্যানেলে গ্লসি ফিনিশ থাকছে।

Advertisement

Micromax iOne Note এ একটি 6.088 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে একটি 1.6GHz + 1.25GHz প্রসেসর থাকবে। সাথে থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ। iOne Note এর পিছনে ডুয়াল ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের সামনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Micromax iOne Note এর ভিতরে থাকছে একটি 3,950 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ফোনে 500 ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে। এই ফোন ফুল চার্জে 8 ঘন্টা ব্রাউজিং টাইম আর 18 ঘন্টা টকটাইম পাওয়া যাবে। যদিও Micromax iOne Note ফোনের দাম সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.