মাইক্রোসফট দেখালো তার নতুন AI ডিভাইস প্রোটোটাইপে মিটিং-এর ভবিষ্যৎ

হার্ডওয়্যারটিতে একটি 360 ডিগ্রি ক্যামেরার এবং মাইক্রোফোন অন্তর্ভুক্ত রয়েছে যা যৌথভাবে যোগদানকারী সদস্যদের সনাক্ত করে

মাইক্রোসফট দেখালো তার নতুন AI ডিভাইস প্রোটোটাইপে মিটিং-এর ভবিষ্যৎ
হাইলাইট
  • আপনি AI সার্ভিসেস এবং মাইক্রোসফ্ট 365-এর সাথে যুক্ত করতে পারেন
  • মাইক্রোসফট এখনো এই স্মার্ট মিটিং ডিভাইসের লঞ্চ সম্পর্কে কিছু ঘোষণা করেনি
  • হার্ডওয়্যারটিতে একটি 360 ডিগ্রি ক্যামেরার এবং মাইক্রোফোন অন্তর্ভুক্ত রয়
বিজ্ঞাপন

মাইক্রোসফট তার বিল্ড 2018 কনফারেন্স সোমবার একটি AI ভিত্তিক ডিভাইসের প্রোটোটাইপ প্রদর্শন করে যা মিটিং সেটআপ করার প্রক্রিয়াকে সহজ করে।  হার্ডওয়্যারটিতে একটি 360 ডিগ্রি ক্যামেরার এবং মাইক্রোফোন অন্তর্ভুক্ত রয়েছে যা যৌথভাবে যোগদানকারী সদস্যদের সনাক্ত করে, ভয়েস নোটগুলি সংশোধন করে এবং একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে সহায়তা করে।  আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডিভাইসটি একটি শঙ্কু আকৃতির।  এতে আছে বিল্ট ইন স্পিকার এবং মাইক্রোফোন ফলে Cortana এক্সেস সম্ভব। 

মাইক্রোসফ্ট দলের রানা আমজাদি প্রোটোটাইপ ডিভাইসটিকে উপস্থাপনার সময় জানান যে সেটি স্মার্ট মিটিংয়ের জন্য তৈরি।  অডিও এবং ভিডিও উভয়কেই আপনি AI সার্ভিসেস এবং মাইক্রোসফ্ট 365-এর সাথে যুক্ত করতে পারেন যার মূল কাজগুলি হলো সনাক্তকরণ, ভয়েস ট্রান্সক্রিপশন এবং এমনকি রিয়েল-টাইম অনুবাদ।  অনুরূপভাবে, ডিভাইসটি সভায় আলোচনার বিষয়গুলির ওপরে নোট রাখে এবং যোগদানকারীদের মিটিং এর সারমর্ম মিনিট পেতে সাহায্য করে। 
সবাই একে অপরের সাথে কথা বললেও এই ডিভাইসটি যন্ত্র থেকে অডিও এবং ভিডিও সংকেতগুলিকে সংযুক্ত করে সঠিকভাবে সনাক্ত করতে পারে যে কে কথা বলছে এবং কখন। 

সংগঠনগুলি এই যন্ত্রটি ব্যবহার করে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মচারীদের সাথে সংযোগ স্থাপন করতে পারে, অথবা আলাদা আলাদা ভাষাতে কথা বলে তাকে অনুবাদ করতে সাহায্য করে। 

বলা হচ্ছে যে, মাইক্রোসফট এখনো এই স্মার্ট মিটিং ডিভাইসের লঞ্চ সম্পর্কে কিছু ঘোষণা করেনি।  এটিও জানা যায়নি যে ভবিষ্যতে এই যন্ত্র সব সংস্থার কাছে উপলব্ধ হবে নাকি এটি রেফারেন্স মডেল হিসেবে থার্ড পার্টি প্রস্তুতকারকদের সামনে তুলে ধরা হবে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »