নিজের ফোনে কীভাবে ইনস্টল করবেন MIUI 10?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 মে 2018 11:12 IST
হাইলাইট
  • MIUI 10 এর ক্লোজড বিটা প্রোগ্রাম শুরু করল Xiaomi
  • চিনে শুরু হল MIUI 10 এর ক্লোজড বিটা প্রোগ্রাম
  • এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য একটি WeChat ID থাকা বাধ্যতামুলক

লঞ্চের আগেই MIUI 10 এর বিটা টেস্টিং শুরু করল Xiaomi

চিনে শুরু হল MIUI 10 এর ক্লোজড বিটা প্রোগ্রাম। আগামি 31 মে লঞ্চ হবে MIUI  10। লঞ্চের আগেই নতুন অপারেটিং সিস্টেম থেকে বাগ দুর করতে MIUI 10 এর বিটা টেস্টিং শুরু করল Xiaomi। চিনে Redmi Note 5, Mi Mix, Mi Mix 2, Mi Mix 2s ও Mi 6 এর গ্রাহকরা MIUI 10 বিটা টেস্টিং প্রোগ্রামে যোগ দিতে পারবেন। এর সাথেই 31 মে লঞ্চ হবে Xiaomi র নতুন ফ্ল্যাগশিপ Mi 8। এই ফোনেও প্রি লোডেড থাকতে পারে নতুন MIUI 10। লেটেস্ট Android Oreo 8.1 এর উপরে বেস করে তৈরী হয়েছে কোম্পানির নিজস্ব ইউজার ইন্টারফেস MIUI 10।
 
চিনের এই মাইক্রো ব্লগিং সাইটে জানানো হয়েছে MIUI 10 ক্লোজড বিটা প্রোগ্রামের জন্য আবেদন গ্রহন করবে Xiaomi। চিনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া। এই প্রোগ্রামে যোগ দিতে গেলে আপনাকে চিনে থাকতে হবে। আর তাই আপনি যদি ইতিমধ্যেই চিনে বাস করেন আর আপনার কাছে থাকে উপরে জানানো ফোনগুলির যে কোন একটি, তবে আপনি যোগ দিতে পারবেন এই ক্লজড বিটা প্রোগ্রামে।
 
চিনে এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য একটি WeChat ID থাকা বাধ্যতামুলক। এরপরে আপনাকে MIUI WeChat পাবলিক নাম্বার সার্চ করতে হবে। এখানেই আপনাকে পাঠিয়ে দিতে হবে “MIUI 10” মেসেজটি। এরপরে আপনার WeChat এ চলে আসবে একটি রেজিস্ট্রেশান কোড। এরপর এই নম্বরটি আপনার ফোনে মেনু বার এ MIUI 10 বাটনে ট্যাপ করে  MIUI অ্যাপ এ এই নম্বরটি দিয়ে দিতে হবে। এর পরেই MIUI 10 ক্লোজড বিটা প্রোগ্রামে রেজিস্টার হয়ে যাবে আপনার ডিভাইসটি।
 
এই প্রক্রিয়া শেষ হলে 29 মে Xiaomi এই ডিভাইসগুলি থেকে নির্বাচিত করবে কিছু ফোন। আর 31 মে এর পরে সেই ডিভাইসগুলি পেয়ে যাবে MIUI 10 বিটা আপডেট।
 
যেহেতু এটি একটি বিটা আপডেট তাই এই আপডেট ইন্সটলের পরে আপনার ফোনে কিছু সমস্যা দেখা যাতে পারে। মতুন এই অপারেটিং সিস্টেম টেস্টিং এর জন্যই তৈরী হয়েছে এই বিটা আপডেট। তাই নিজের প্রাইমারী ডিভাইসে এই বিটা আপডেট ইন্সটল না করাই ভালো।
 
নতুন MIUI 10 এ থাকবে ফাস্ট, ইমপ্রুভড পারফর্মেন্স ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: MIUI 10, MIUI, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.