MIUI 11 এর নতুন ফিচার সামনে নিয়ে এল Xiaomi

MIUI 11 এর একাধিক নতুন ফিচার সামনে নিয়ে এসেছে Xiaomi। কোম্পানির নতুন মোবাইল অপারেটিং সিস্টেম ভার্সানে থাকছে সম্পূর্ণ নতুন আইকম ডিজাইন, ব্যাটারি বাঁচাতে থাকছে মোনোক্রোম মোড সহ একাধিক আকর্ষনীয় ফিচার।

MIUI 11 এর নতুন ফিচার সামনে নিয়ে এল Xiaomi

জানুয়ারি মাসে MIUI 11 ডেভেলপমেন্ট শুরু হয়েছিল

হাইলাইট
  • এবার MIUI 11 এর কয়েকটি নতুন ফিচার প্রকাশ্যে নিয়ে এল Xiaomi
  • MIUI 11 আইকন প্যাক ঢেলে সাজাচ্ছে Xiaomi
  • থাকছে নতুন ব্যাটারি সেভিং মোড
বিজ্ঞাপন

Xiaomi  -র পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম ভার্সান MIUI 11 তৈরীর কাজ চলছে জোর কদমে। এবার MIUI 11 এর কয়েকটি নতুন ফিচার প্রকাশ্যে নিয়ে এল চিনের কোম্পানিটি। 2019 সালের গোড়ায় MIUI এর নতুন ভার্সান ডিজাইন শুরু হয়েছিল। নতুন ভার্সানে যোগ হচ্ছে একাধিক নতুন ফিচার।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে MIUI 11 এর একাধিক নতুন ফিচার সামনে নিয়ে এসেছে Xiaomi। কোম্পানির নতুন মোবাইল অপারেটিং সিস্টেম ভার্সানে থাকছে সম্পূর্ণ নতুন আইকম ডিজাইন, ব্যাটারি বাঁচাতে থাকছে মোনোক্রোম মোড সহ একাধিক আকর্ষনীয় ফিচার। MIUI টিম জানিয়েছে মোনোক্রম মোডে কল ও এসএমএস ছাড়াও অন্য সব সিস্টেম ফাংশান বন্ধ হয়ে যেতে পারে।  সুপার পাওয়ার সেভিং মোড নামেও সামনে আসতে পারে নতুন এই ব্যাটারি সেভিং মোড।

MIUI 11 আইকন প্যাক ঢেলে সাজাচ্ছে Xiaomi। এছারাও MIUI এর নতুন ভার্সানে স্ক্রিন শট নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। কোন স্ক্রিন শট শেয়ার করা হয়ে গেলে তা ফোন মেমোরি থেকে নিজে থেকে ডিলিট করে দেবে নতুন MIUI ভার্সান। থাকছে নতুন স্ট্যাটাস বার অপ্টিমাইজেশান, ট্রান্সিশান অ্যানিমেশান।

MIUI 11 কবে লঞ্চ হবে তা জানায়নি Xiaomi। 2018 সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল MIUI 10। 2018 সালের সেপ্টেম্বর মাসে MIUI 10 স্টেবেল ভার্সান সামনে আসে। ইতিমধ্যেই কোম্পানির জনপ্রিয় সব স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেম পৌঁছে গিয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  2. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  3. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  4. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
  5. Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে
  6. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  7. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  8. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
  9. Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
  10. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »