দাম ও স্পেসিফিকেশনের নিরিখে Mivi One 5G, Boltt Ace 5G, ও Lava Bold N4 Pro 5G-এর মধ্যে তুলনা দেখে নিন।
Boltt Ace 5G (left) vs Mivi One 5G (middle) vs Lava Bold N4 Pro 5G (right)
ভারতের স্মার্টফোন মার্কেটে দেশীয় নির্মাতারা ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে। মেমোরি চিপ অগ্নিমূল্য হওয়ার ফলে চাইনিজ সংস্থাগুলি বাজেট স্মার্টফোন লঞ্চ একেবারেই কমিয়ে দিয়েছে। সেই কারণে 15,000 থেকে 20,000 টাকা বাজেটের স্মার্টফোন সেগমেন্টে তৈরি হয়েছে শূন্যতা। এই শূন্যস্থান পুরণ করতে কোমর বেঁধে নেমেছে Mivi, Boltt, ও Lava-এর মতো দেশীয় ব্র্যান্ড। সংস্থাগুলির ঝুলিতে 15 হাজার টাকার নিচে ভাল ফোন রয়েছে। সম্প্রতি তিনটি সংস্থাই এই বাজেটে লেটেস্ট 5G ফোন লঞ্চ করেছে। এই প্রতিবেদনে Mivi One 5G, Boltt Ace 5G, ও Lava Bold N4 Pro 5G-এর তুলনা করা হল।
ভারতে Mivi One 5G-এর দাম 14,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 15,999 টাকা এবং 16,999 টাকা।
Boltt Ace 5G-এর দাম 13,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 4 জিবি র্যাম ও 64 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 14,999 টাকা ও 15,999 টাকা।
Lava Bold N4 Pro 5G ভারতে একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 13,999 টাকা। তবে এই দামের মধ্যে অফার অর্ন্তভুক্ত আছে।
মিভি ওয়ান 5G একটি 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে দিয়ে সজ্জিত, যার রিফ্রেশ রেট 90 হার্টজ, ও রেজোলিউশন এইচডি+ (720 x 1,670 পিক্সেল)। এতে ব্লোটওয়্যার-মুক্ত পিওর Android 16 রয়েছে। ইউজাররা স্টক অ্যান্ড্রয়েড ইন্টারফেস পাবে। মিভি জানিয়েছে, তারা Android 18 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে।
বোল্ট এস 5G-এর সামনে 6.79 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস HD+ রেজোলিউশন (720 x 1,640 পিক্সেল), ও 20:9 অ্যাসপেক্ট রেশিও অফার করে। এটিও পিওর Android 16 অপারেটিং সিস্টেমে চলে। এতে কোনও ব্লোটওয়্যার বা প্রি-লোডেড থার্ড পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করা নেই।
লাভা বোল্ড এন4 প্রো 5G 6.75 ইঞ্চির নচযুক্ত HD+ ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 550 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। এই ডিভাইসেও স্টক Android 16 প্রি-ইনস্টলড করা থাকছে। অর্থাৎ, ক্রেতারা ক্লিন ইন্টারফেস ও ব্লোটওয়্যার-ফ্রি অভিজ্ঞতা পাবেন।
Mivi One 5G ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার এবং ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সাপোর্টের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Boltt Ace 5G-এর পিছনে অটোফোকাস এবং f/1.8 অ্যাপারচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে, যার অ্যাপারচার f/2.0।
Lava Bold N4 Pro 5G-এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। এটি 2K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
Mivi One 5G রান করে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরে, যা 15,000 টাকার নিচে অন্য কোনও ফোনে পাবেন না। এতে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Boltt Ace 5G ও Lava Bold N4 Pro 5G উভয়েই Unisoc T8200 প্রসেসর দ্বারা চালিত। মিভির মতো দুই ফোনেই 6,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।
পারফরম্যান্সের দিক থেকে Mivi One 5G অন্য দুই ফোনের তুলনায় এগিয়ে। কারণ Snapdragon 4 Gen 2 প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, যেখানে Unisoc বানানো হয়েছে 6 ন্যানোমিটার নোডে। পাওয়ার এফিশিয়েন্সি ও সিঙ্গেল কোর রেসপন্সিভনেসের নিরিখে স্ন্যাপড্রাগনের অ্যাডভ্যান্টেজ। ইউনিসক শুধু মাল্টি কোর পারফরম্যান্সে এগিয়ে। খাতায়-কলমে ক্যামেরার দিক থেকে Boltt Ace 5G সেরা। আবার ভাল আফটার সেলস সার্ভিস চাইলে Lava বেশি উপযুক্ত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999