90Hz কার্ভড ডিসপ্লে সহ প্রিমিয়াম সেগমেন্টে দুটি নতুন ফোন নিয়ে এল Motorola

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 এপ্রিল 2020 15:52 IST
হাইলাইট
  • Motorola Edge+ এ 3x অপটিকাল জুম থাকছে
  • Motorola Edge -এ রয়েছে Snapdragon 765G চিপসেট
  • এই দুই ফোনেই 5G কানেক্টিভিটি রয়েছে

Motorola Edge ও Motorola Edge+ এ থাকছে 90Hz ডিসপ্লে

অবশেষে লঞ্চ হল Motorola Edge সিরিজ। আপাতত এই সিরিজে লঞ্চ হয়েছে Motorola Edge ও Motorola Edge+। এই দুই ফোনে রয়েছে হোল-পাঞ্চ কার্ভড ডিসপ্লে। দুটি নতুন ফোনেই স্টক Android 10 অপারেটিং সিস্টেম চলবে। Motorola Edge-এ 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও Motorola Edge+ এ থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা।

Motorola Edge ও Motorola Edge+ এর দাম

Motorola Edge-এর দাম 699 ইউরো (প্রায় 58,000 টাকা) । অন্যদিকে Motorola Edge+ এর দাম 999 ইউরো (প্রায় 76,400 টাকা)। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে Motorola Edge বিক্রি শুরু হবে। Motorola Edge+ বিক্রি কবে শুরু হবে জানায়নি কোম্পানিটি। শীঘ্রই ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন।

Motorola Edge+ স্পেসিফিকেশন

সিঙ্গেল সিম Motorola Edge+ এ স্টক Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। 90Hz রিফ্রেশ রেটের এই ফোনে কার্ভড ডিজাইন থাকছে। থাকছে HDR10+ সার্টিফিকেশন। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB LPDDR5 RAM ও 256GB UFS3.0 স্টোরেজ।

Motorola Edge+ এ থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

12GB RAM সহ হাজির হল iQoo Neo 3 5G; দাম ও ফিচারগুলি দেখে নিন

এই ফোনের রয়েছে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। এই ক্যামেরায় 6K ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় 3x অপটিকাল জুম ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। আর থাকছে একটি টাইম অফ ফ্লাইট (ToF) সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 25 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, Bluetooth 5.1, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax (Wi-Fi 6), GPS, A-GPS, GLONASS, Galileo, ও BDS। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জ ও ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

Advertisement

Motorola Edge-এ 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে

লঞ্চের আগেই ফাঁস হল iPhone 12 Pro-র একাধিক ফিচার

Advertisement

Motorola Edge স্পেসিফিকেশন

ডুয়াল সিম Motorola Edge -এও স্টক Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনেও রয়েছে 6.7 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। 90Hz রিফ্রেশ রেটের এই ফোনে কার্ভড ডিজাইন থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 6GB RAM, 128GB স্টোরেজ।

এই ফোনের রয়েছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় 2x অপটিকাল জুম থাকছে। আর থাকছে একটি টাইম অফ ফ্লাইট (ToF) সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 25 মেগাপিক্সেল ক্যামেরা।

Motorola Edge+ এ থাকছে রিভার্স ওয়্যারলেস চার্জিং

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, Bluetooth 5.1, Wi-Fi 802.11 a/b/g/n/ac, GPS, AGPS, LTEPP, SUPL, GLONASS, Galileo ও Beidou। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 765
Front Camera 25-megapixel
Rear Camera 64-megapixel + 16-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 15R: ওয়ানপ্লাসের নতুন চমক, 16GB র‍্যামের স্মার্টফোন আনল দেশে
  2. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  3. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  4. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  5. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  6. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  7. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
  8. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  9. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  10. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.