আগামী বছর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে Motorola

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 ডিসেম্বর 2019 15:46 IST
হাইলাইট
  • 2020 সালে ফ্ল্যাগশিপ চিপসেট সহ স্মার্টফোন আনছে Motorola
  • ব্যবহার হবে Snapdragon 865 চিপসেট
  • মঙ্গলবার এই চিপসেট লঞ্চ করেছে Qualcomm

নভেম্বর মাসে ফোল্ডেবল ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে Motorola Razr (2019)

সাম্প্রতিক অতীতে একের পর মিডরেঞ্জ ও বাজেট স্মার্টফোন লঞ্চ করছে Motorola। এমনকি গত মাসে লঞ্চ হওয়া কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন Motorola Razr ফোনেও ছিল একটি মিডরেঞ্জ চিপসেট। সম্প্রতি কোম্পানি জানিয়েছে 2020 সালের Qualcomm এর ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করে স্মার্টফোন বাজারে আসবে। সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 865 আর Snapdragon 765 চিপসেট ব্যবহার করে শীঘ্রই স্মার্টফোন লঞ্চ করবে Motorola।

“2020 সালে একাধিক 5G স্মার্টফোন লঞ্চ করবে Motorola। এই ফোনগুলিতে Snapdragon 865 আর Snapdragon 765 চিপসেট ব্যবহার হবে। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ বাজারে আগামী বছরেই ফিরে আসছি আমরা।” Motorola -র তরফে বলেন সার্জিও বুনিয়াক।

অর্থাৎ আগামী বছরেই Snapdragon 865 চিপসেট ব্যবহার করে লঞ্চ হতে পারে Motorola Razr। কয়েক বছর পরে Snapdrahon 800 সিরিজ চিপসেট ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Motorola। 2018 সালে শেষ Qualcomm ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করে লঞ্চ হয়েছিল Motorola Moto Z3। সম্প্রতি লঞ্চ হওয়া Motorola Razr ফোল্ডেবল স্মার্টফোনে চেকটি Snapdragon 710 চিপসেট রয়েছে।

মঙ্গলবার তিনটি নতুন 5G চিপসেট লঞ্চ করেছে Qualcomm। 2020 সালে বিভিন্ন 5G স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার হবে। ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ হয়েছে নতুন Snapdragon 865 চিপসেট। Snapdragon 855 আর Snapdragon 855+ চিপসেটের উত্তরসূরি Snapdragon 865 চিপসেটে থাকছে X55 5G মোডেম সাপোর্ট। আগের থেকে 25 গুণ দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেস করতে পারবে Snapdragon 865। 2020 সালের শুরুতে Xiaomi, Oppo ও ZTE ফ্ল্যাগশিপ ফোনে এই চিপসেট ব্যবহার হবে।

ফ্ল্যাগশিপ চিপসেট ছাড়াও মঙ্গলবার 5G কানেক্টিভিটি সহ দুটি নতুন মিডরেঞ্জ চিপসেট লঞ্চ করেছে মার্কিন কোম্পানিটি। এই চিপসেট দুটি হল Snapdragon 765 আর Snapdragon 765G।

Advertisement

আরও পড়ুন:

5G কানেক্টিভিটি সহ তিনটি Snapdragon চিপসেট লঞ্চ করল Qualcomm

Advertisement

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A91 ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন

লেটেস্ট চিপসেট সহ শীঘ্রই লঞ্চ হবে Mi 10

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.