কম দামে দুর্দান্ত ফিচার! এসে গেল Nokia 2.3

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 ডিসেম্বর 2019 12:57 IST
হাইলাইট
  • Nokia 2.3ফোনে থাকছে 6.2 ইঞ্চি ডিসপ্লে
  • ডিসেম্বর মাসে এই ফোন বিক্রি শুরু হবে
  • দুই দিন ব্যাটারি লাইফ পাওয়া যাবে

তিনটি রঙে পাওয়া যাবে Nokia 2.3

বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল HMD Global। বৃহস্পতিবার মিশরের কাইরো শহরে লঞ্চ হয়েছে Nokia 2.3। বাজেট সেগমেন্টের নতুন এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে এই ফোনে Android 10 আপডেট পৌঁছে যাবে। Nokia 2.3 ফোনে থাকছে একটি Google Assistant বাটন। যে কোন সময় এই বাটন প্রেস করে Google Assistant ব্যবহার করা যাবে। লঞ্চের সময় কোম্পানি দাবি করেছে এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন। শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Nokia 2.3।

Nokia 2.3 এর দাম

Nokia 2.3 এর দাম 109 ইউরো (প্রায় 8,600 টাকা)। একই দামে ভারতে এই ফোন লঞ্চ করতে পারে HMD Global। ডিসেম্বর মাসেই Nokia 2.3 বিক্রি শুরু হবে। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Nokia 2.3 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 2.3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 2.3 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় ভালো ছবি তোলা লক্ষ্যে শাটার বাটন প্রেস করার আগেই 15 টা ছবি তুলতে থাকে Nokia 2.3। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 2.3 ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।

Advertisement

আরও পড়ুন:

Redmi K30 সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল Xiaomi

Advertisement

লেটেস্ট চিপসেট সহ শীঘ্রই লঞ্চ হবে Mi 10

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.