Nokia 6.1 Plus ফোনে ফিরে এল গুরুত্বপূর্ণ এই ফিচার

সম্প্রতি Android 9.0 Pie আপডেটের হাত ধরে Nokia 6.1 Plus ফোনের ডিসপ্লের উপরে নচ হাইড করার ফিচার ফিরে এসেছে। আপাতত শুধুমাত্র ডেভেলপার অপশানে এই ফিচার যোগ করা হয়েছে।

Nokia 6.1 Plus ফোনে ফিরে এল গুরুত্বপূর্ণ এই ফিচার

অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 6.1 Plus

হাইলাইট
  • জুলাই মাসে লঞ্চ হয়েছিল Nokia 6.1 Plus
  • সম্প্রতি এই ফোনে Android Pie আপডেটে পৌঁছেছে
  • এই আপডেটে নিচ হাইড করার ফিচার ফিরে এসেছে
বিজ্ঞাপন

জুলাই মাসে লঞ্চ হয়েছিল Nokia 6.1 Plus। অগাস্ট মাসে ভারতে আসে এই স্মার্টফোন। Nokia 6.1 Plus এর ডিসপ্লের উপরে রয়েছে একটি কালো নচ। যে সম ফোনের ডিসপ্লের উপরে এই ধরনের নচ থাকে ফোনের সেটিংস থেকে ডিসপ্লের উপরের দিক কালো করে এই নচ লুকিয়ে ফেলা যায়। লঞ্চের সময় Nokia 6.1 Plus ফোনেও এই ফচার ছিল। কিন্তু সম্প্রতি এক আপডেটে জনপ্রিয় এই ফোনের সেটিংস থেকে হাওয়া হয়ে গিয়েছিল নচ লুকানোর সেটিংস।

Nokia 6.1 Plus ফোনের সেটিংস থেকে নচ হাইড করার ফিচার চলে যাওয়ার পরেই ইন্টারনেটে সরব হয়েছিলেন গ্রাহকরা। সম্প্রতি Android 9.0 Pie আপডেটের হাত ধরে Nokia 6.1 Plus ফোনের ডিসপ্লের উপরে নচ হাইড করার ফিচার ফিরে এসেছে। আপাতত শুধুমাত্র ডেভেলপার অপশানে এই ফিচার যোগ করা হয়েছে। ফোনের ডেভেলপার অপশান এনেবেল করার জন্য Settings > About Phone  বিভাগে গিয়ে build number এর উপরে পরপর সাতবার ট্যাপ করতে হবে। এরপরে সেটিংস এ ডেভেলপার অপশান নামে নতুন একটি মেনু চলে আসবে। এরপর ডেভেলপার অপশানে 'Full Bezel' অপশান সিলেক্ট করে নচ হাইড করা যাবে।

ভারতে Nokia 6.1 Plus এর দাম 15,999 টাকা। Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে Nokia 6.1 Plus কেনা যাবে।

ডুয়াল সিম Nokia 6.1 Plus এ প্রিলোডেড থাকবে Android Oreo 8.1। ইতিমধ্যেই এই ফোনে Android 9.0 Pie আপডেট পৌঁছে গিয়েছে। এছাড়াও Nokia-র নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4GB RAM আর 64GB স্টোরেজ।

 এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে ফেস আনলক ফিচার।

কানেক্টিভিটির জন্য Nokia 6.1 Plus ফোনে থাকবে 4G VoLTE, Bluetooth v5.0, Wi-Fi 802.11ac, USB Type-C (v2.0), GPS/ A-GPS আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 6.1 Plus এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Android One and no software bloat
  • Sleek and compact
  • Vibrant display
  • Great performance
  • Bad
  • Low-light camera performance could be better
  • Fast charger not bundled
Display 5.80-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »