পাঁচ-পাঁচটি ক্যামেরা নিয়ে এই মাসে বাজারে আসছে নতুন Nokia স্মার্টফোন, দেখুন ছবি

সম্প্রতি Nokia 9 PureView ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। ফোনের পিছনে বৃত্তাকার থাকবে এই ক্যামেরাগুলি। সাথে থাকবে LED ফ্ল্যাশ।

পাঁচ-পাঁচটি ক্যামেরা নিয়ে এই মাসে বাজারে আসছে নতুন Nokia স্মার্টফোন, দেখুন ছবি

24 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হতে পারে Nokia 9 PureView

হাইলাইট
  • ফ্ল্যাগশিপ বাজারে Nokia -র বাজি Nokia 9 PureView
  • থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা
  • 24 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই স্মার্টফোন
বিজ্ঞাপন

ফ্ল্যাগশিপ বাজারে Nokia -র বাজি Nokia 9 PureView। এই ফোনের প্রধান আকর্ষণ পাঁচটি রিয়ার ক্যামেরা।  গত কয়েক মাস ধরেই ইন্টারনেটে একাধিক রিপোর্টে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে Nokia 9 PureView ফোন হাতে একটি ছবি প্রকাশিত হয়েছে।  এই ছবিতে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা  আর ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। ছবিতে কালো রঙের Nokia 9 PureView ফোনেটি দেখা গিয়েছে।

 

আরও পড়ুন: Jio GigaFiber সংক্রান্ত সব প্রশ্ন ও তার উত্তর

 

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে পরবর্তী ফ্ল্যাগশিপ Nokia 9 PureView ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে।   ফোনের পিছনে বৃত্তাকার থাকবে এই ক্যামেরাগুলি। সাথে থাকবে LED ফ্ল্যাশ।  এই প্রথম কোন স্মার্টফোনে পাঁচটি রিয়ার ক্যামেরা ব্যবহার হয়েছে।

24 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হতে পারে Nokia 9 PureView। ইতিমধ্যেই সামনে এসেছে এই লঞ্চ ইভেন্ট এর টিজার।

 

আরও পড়ুন: সস্তা হল Honor 8C, কোথায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন?

nokia 9 pureview front back live images nokiapoweruser Nokia 9 PureView

(বাঁ দিকে) Nokia 9 PureView ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে থাকছে না। (ডান দিকে) ফোনের পিছনে থাকছে পাঁচটি ক্যামেরা।

 

আরও পড়ুন: এখনই কীভাবে কিনবেন Xiaomi -র জুতো?

 

সম্প্রতি লঞ্চ হওয়া অন্যান্য ফোনের মতো Nokia 9 PureView ফোনের ডিসপ্লের উপরে থাকছে না কোন নচ। ফোনের ডিসপ্লের উপরে ডানদিকে Nokia  ব্র্যান্ডিং চোখে পড়েছে।  ডিসপ্লের উপরে বাঁদিকে থাকছে সেলফি ক্যামেরা। Android One  প্রোগ্রামের অধীনে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন।  লঞ্চের সময় Nokia 9 PureView ফোনে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

 

আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য

 

আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 PureView ফোনে থাকবে 5.99 ইঞ্চি HDR10 FHD+ ডিসপ্লে,, 8GB RAM, 256GB স্টোরেজ, 4,150 mAh ব্যাটারি আর Snapdragon 845 চিপসেট। তবে কয়েকটি রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে থাকতে পারে লেটেস্ট Snapdragon 855 চিপসেট।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »