এসে গেল Nokia C2; ফিচারগুলি দেখে নিন

Nokia C2 তে 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে থাকবে 1GB RAM ও 16GB স্টোরেজ। এই ফোনে Android 9 Pie (Go edition) অপারেটিং সিস্টেম চলবে।

এসে গেল Nokia C2; ফিচারগুলি দেখে নিন

দুটি রঙে পাওয়া যাবে Nokia C2

হাইলাইট
  • Android 9 Pie (Go edition) অপারেটিং সিস্টেম চলবে
  • 19 মার্চ এই ফোন লঞ্চ হবে
  • থাকবে 1GB RAM ও 16GB স্টোরেজ
বিজ্ঞাপন

বৃহস্পতিবার লঞ্চ হবে Nokia C2। 3G ভেরিয়েন্টে Nokia C1 লঞ্চ হলেও Nokia C2 তে থাকছে 4G কানেক্টিভিটি। চলতি সপ্তাহের অনুষ্ঠান থেকে এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জানাবে ফিনল্যান্ডের কোম্পানিটি। যদিও লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়ায় এই ফোন সম্পর্কে সব তথ্য জনসমক্ষে নিয়ে এসেছেন কোম্পানির প্রধান। এছাড়াও কোম্পানির ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি HMD Global।

Nokia C2 -র দাম

এখনও Nokia C2-র দাম প্রকাশ করেনি ফিনিশ কোম্পানিটি। 10,000 টাকার আশেপাশে এই ফোন লঞ্চ হতে পারে। 19 মার্চ লঞ্চ ইভেন্ট থেকে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Nokia C2 স্পেসিফিকেশন

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Nokia C2 তে 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে থাকবে 1GB RAM ও 16GB স্টোরেজ। এই ফোনে Android 9 Pie (Go edition) অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াড-কোর 1.4GHz প্রসেসর।

এই ফোনের পিছনে 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। ফোনের ভিতরে থাকবে 2,800 mAh ব্যাটারি। এই ফোনে রয়েছে 4G কানেক্টিভিটি, 3.5 মিমি অডিও জ্যাক ও এফএম রেডিও। Google Assistant ব্যবহারের জন্য এই ফোনে পৃথক বাটন ব্যবহার হয়েছে।

15 এপ্রিল নতুন ফোন নিয়ে আসতে পারে OnePlus

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Nokia C2-র আয়তন 154.8 x 75.59 x 8.85 মিমি। এই ফোনের ওজন 161 গ্রাম। আকাশী ও কালো রঙে পাওয়া যাবে Nokia C2।

  • KEY SPECS
  • NEWS
Display 5.70-inch
Processor 1.4GHz quad-core
Front Camera 5-megapixel
Rear Camera 5-megapixel
RAM 1GB
Storage 16GB
Battery Capacity 2800mAh
OS Android 9 Pie (Go Edition)
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »