খুব শিঘ্রই বিশ্ববাজারে লঞ্চ হবে Nokia X6

খুব কম সময়ের জন্য Nokia-র অফিশিয়াল ওয়েবসাইটে Nokia X6 এর সাথে “শপ নাউ” বাটনটি অ্যাকটিভেট হয়ে যায়। আর এই ঘটনার পরেই মনে করে হচ্ছে শিঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হবে কোম্পানির এই বাজেট স্মার্টফোন।

খুব শিঘ্রই বিশ্ববাজারে লঞ্চ হবে Nokia X6
হাইলাইট
  • মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia X6
  • এবার কোম্পানির ওয়েবসাইটে এই ফোনের গ্লোবাল লঞ্চের খবর দেখা গেল
  • চিনে এই ফোনের দাম 1,299 ইউয়ান (প্রায় 13,800 টাকা)
বিজ্ঞাপন

 

মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia X6। চিনে এই ফোনের দাম 1,299 ইউয়ান (প্রায় 13,800 টাকা)। আর চিনে লঞ্চের পর থেকেই বিশ্ব বাজারে এই ফোন লঞ্চের অপেক্ষা শুরু হয়ে গিয়েছিল। আর এবার কোম্পানির ওয়েবসাইটে এই ফোনের গ্লোবাল লঞ্চের খবর দেখা গেল। আর তাই মনে করা হচ্ছে খুব শিঘ্রই চিনের বাইরে বিশ্ব বাজারে Nokia X6 লঞ্চ হবে।

খুব কম সময়ের জন্য Nokia-র অফিশিয়াল ওয়েবসাইটে Nokia X6 এর সাথে “শপ নাউ” বাটনটি অ্যাকটিভেট হয়ে যায়। আর এই ঘটনার পরেই মনে করে হচ্ছে শিঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হবে কোম্পানির এই বাজেট স্মার্টফোন। তবে ভারতে এই ফোন লঞ্চ হবে কী না তা এখনো জানা যায়নি। আমরা কোম্পানিকে Nokia X6 এর বিশ্ব বাজারে লঞ্চ সম্পর্কে প্রশ্ন করলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত Nokia এর তরফ থেকে কোন উত্তর পাওয়া যায়নি।

Nokia X6 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা। চিনে Nokia X6 এর 4GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,299 ইউয়ান (প্রায় 13,800 টাকা), অন্যদিকে 4GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,499 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। আর হাই এন্ড 6GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X6 এর দাম 1,699 ইউয়ান (প্রায় 18,100 টাকা)।

 

Nokia X6 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia X6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।

নোকিয়ার লেটেস্ট এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia X6 এ রয়েছে ফেস আনলক ফিচার।

Nokia X6 এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia X6 এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট। 

 

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »