Nokia X6 এ যোগ হল নতুন এই ফিচার

সম্প্রতি Nokia X6 এ একটি সফওয়্যার আপডের এসেছে। আর এই আপডেটের ফলেই ফোনের উপরে কালো নচটি আড়াল করে ফেলা সম্ভব হয়েছে।

Nokia X6 এ যোগ হল নতুন এই ফিচার
হাইলাইট
  • Nokia X6 এ একটি সফওয়্যার আপডের এসেছে
  • এই আপডেটের ফলেই ফোনের উপরে কালো নচটি আড়াল করে ফেলা সম্ভব হয়েছে
  • এই আপডেটের ফলে Nokia X6 এর পারফর্মেন্সে উন্নতি হবে বলে জানা গিয়েছে
বিজ্ঞাপন

সম্প্রতি Nokia X6 এ একটি সফওয়্যার আপডের এসেছে। আর এই আপডেটের ফলেই ফোনের উপরে কালো নচটি আড়াল করে ফেলা সম্ভব হয়েছে। এই বছর প্রায় সব ফোনেই ডিসপ্লের উপরে একটি কালো নচ দেখা গিয়েছে। অনেকেই ডিসপ্লের উপরে এই কালো নচ পছন্দ করছেন না। আর তাই পরে সফটওয়্যার আপডেটের মাধ্যমে তা আড়াল করার উপায় করে দিচ্ছে ফোন প্রস্তুতকারী সংস্থাগুলি। আর এবার সেই পথেই হাঁটল Nokia X6। এখন Nokia X6 ফোনটি   শুধুমাত্র চিনের পাওয়া যাচ্ছে। গত মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। এটি ছিল কোম্পানির প্রথম ফোন যে ফোনে ডিসপ্লের উপরে কালো নচ দেখা গিয়েছিল।

সোশাল মিডিয়ার এক পোস্টে দেখা গিয়েছে Nokia X6 এ সেটিংস থেকে এই নচ সরিয়ে ফেলা যাবে। সম্প্রতি একই রকম ফিচার লঞ্চ করেছে Huawei P20 আর OnePlus 6। কিন্তু Nokia X6 এ AMOLED ডিসপ্লে না থাকার কারনে পিছনটা সম্পূর্ণ কালো হচ্ছে না। এছাড়াও এই আপডেটের ফলে Nokia X6 এর পারফর্মেন্সে উন্নতি হবে বলে জানা গিয়েছে।

nokia x6 software update baidu Nokia X6

Photo Credit: Baidu Tieba

 

ডুয়াল সিম Nokia X6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।
নোকিয়ার লেটেস্ট এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia X6 এ রয়েছে ফেস আনলক ফিচার।
Nokia X6 এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia X6 এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট। 
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »