ভারতে Nokia X6 লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা

ভারতে Nokia-র সাপোর্ট পেজে Nokia X6 ফোনটি দেখা গিয়েছে। সেখানে গোটা ফোনের ইউজার ম্যানুয়াল দেখে নিতে পারবেন। এছাড়াও এই ফোনে ভারতের টেলিকম দপ্তরের সব নিয়ম মানা হয়েছে বলে জানানো হয়েছে।

ভারতে Nokia X6 লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা

Photo Credit: Nokia India Website

হাইলাইট
  • Nokia X6 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে
  • ভারতে Nokia-র সাপোর্ট পেজে Nokia X6 ফোনটি দেখা গিয়েছে
  • মনে করা হচ্ছে খুব শিঘ্রই ভারতের নাজারে Nokia X6 লঞ্চ হয়ে যাবে
বিজ্ঞাপন

মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia X6। চিনে এই ফোনের দাম 1,299 ইউয়ান (প্রায় 13,800 টাকা)। আর চিনে লঞ্চের পর থেকেই বিশ্ব বাজারে এই ফোন লঞ্চের অপেক্ষা শুরু হয়ে গিয়েছিল। আর গতকাল কোম্পানির ওয়েবসাইটে এই ফোনের গ্লোবাল লঞ্চের খবর দেখা গিয়েছিল। আর এবার কমানির ভারতের ওয়েবসাইটে Nokia X6 ফোনটি দেখা গেল।

ভারতে Nokia-র সাপোর্ট পেজে Nokia X6 ফোনটি দেখা গিয়েছে। সেখানে গোটা ফোনের ইউজার ম্যানুয়াল দেখে নিতে পারবেন। এছাড়াও এই ফোনে ভারতের টেলিকম দপ্তরের সব নিয়ম মানা হয়েছে বলে জানানো হয়েছে। ভারতের Nokia ওয়েবসাইটে এখনো এই পেজ লাইভ রয়েছে। তাই মনে করা হচ্ছে খুব শিঘ্রই ভারতের নাজারে Nokia X6 লঞ্চ হয়ে যাবে।

Nokia X6 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা। চিনে Nokia X6 এর 4GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,299 ইউয়ান (প্রায় 13,800 টাকা), অন্যদিকে 4GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,499 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। আর হাই এন্ড 6GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X6 এর দাম 1,699 ইউয়ান (প্রায় 18,100 টাকা)।

Nokia X6 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia X6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।

নোকিয়ার লেটেস্ট এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia X6 এ রয়েছে ফেস আনলক ফিচার।

Nokia X6 এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia X6 এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »