নোকিয়া, ব্ল্যাকবেরির মতোই OnePlus কি বন্ধ হয়ে যাচ্ছে? খবর ছড়াতেই মুখ খুলল সংস্থা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 জানুয়ারী 2026 12:39 IST
হাইলাইট
  • রিপোর্টে দাবি করা হয় চীন ও ভারতে ওয়ানপ্লাস স্মার্টফোনের বিক্রি কমছে
  • Oppo সংস্থাটির ব্যবসা ধীরে ধীরে বন্ধ করে দিতে পারে
  • ওয়ানপ্লাস ইন্ডিয়া জানিয়েছে তারা আগের মতোই স্বাভাবিকভাবে কাজ করবে

OnePlus India denies shutdown rumours

Photo Credit: OnePlus

OnePlus-এর পরিণতি কি তবে Nokia, Blackberry, HTC, বা LG-এর পথেই এগোচ্ছে? যে ব্র্যান্ড এক সময় আইফোনকে চ্যালেঞ্জ ছুঁড়ে প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে আলোড়ন ফেলে দিয়েছিল, তার পতন কি অবশ্যম্ভাবী। একটি রিপোর্ট ওয়ানপ্লাসের অস্তিত্বকে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছিল। জানা গিয়েছে, সংস্থাটি স্মার্টফোন ব্যবসা থেকে পাততাড়ি গোটাতে পারে। অর্থাৎ, ওয়ানপ্লাস ব্র্যান্ড বন্ধ হয়ে যেতে পারে। অভিভাবক সংস্থা Oppo হঠাৎ ঘোষণা না করে ওয়ানপ্লাসকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করার পথে হাঁটতে পারে। এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তা বেড়েছে সংস্থাটির মোবাইল ফোন ব্যবহারকারীদের। তবে ওয়ানপ্লাস ভারতীয় গ্রাহকদের আশ্বস্ত করেছেন। 

OnePlus ব্র্যান্ড কি বন্ধ হয়ে যাচ্ছে?

অ্যান্ড্রয়েড হেডলাইনস প্রথম ওয়ানপ্লাসের বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার খবর প্রকাশ করেছিল। সেই খবরের পরিপ্রেক্ষিতে ওয়ানপ্লাস ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) রবিন লিউ সকালে X পোস্টে বিবৃতি দিয়ে বলেছেন, "ওয়ানপ্লাসকে ঘিরে যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে, তা স্পষ্ট করতে চাই। আমরা আগের মতোই স্বাভাবিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও করবো।"

প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে ওয়ানপ্লাসের গ্লোবাল শিপমেন্ট 20 শতাংশের বেশি কমে গিয়েছে।  ভারত ও চীনের বাজারে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। এই দুই দেশ মিলিয়ে সংস্থার মোট বিক্রিতে 74 শতাংশ অবদান রাখে। কিন্তু 2024 সালে দুই দেশের বাজারে তাদের মার্কেট শেয়ার কমতে কমতে যথাক্রমে 1.6 শতাংশ ও 3.9 শতাংশে নেমেছে।

প্রকাশনাটি দাবি করেছিল, ওয়ানপ্লাসকে কার্যত লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তারা ওয়ানপ্লাসের চীনে অবস্থিত সদর দপ্তর, আমেরিকা, ভারত, ও ইউরোপের আঞ্চলিক অফিসের গবেষণা ও উন্নয়ন (R&D), ব্যবসা, মার্কেটিং বিভাগের প্রাক্তন ও বর্তমান কর্মীদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেছে। এছাড়াও, চারটি অ্যানালিস্ট সংস্থার বাজার সংক্রান্ত ডেটা তাদের পর্যবেক্ষণকে সমর্থন করেছে।

জানা গিয়েছিল যে, লাভের পরিমাণ সামান্য হওয়ার কারণে ভারতের ছয়টি রাজ্যের মোবাইল ফোন বিক্রেতারা দোকানে ওয়ানপ্লাস ফোন রাখাই বন্ধ করে দিয়েছেন। ইউরোপ ও উত্তর আমেরিকায় ব্র্যান্ডের ব্যাবসাও ধীরে ধীরে গুটিয়ে আনা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আঞ্চলিক অফিসের হাত থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। কৌশলগত সমস্ত নির্দেশ নাকি সরাসরি চীনের অফিস থেকে আসছে।

Advertisement

উল্লেখ্য, Android ফোনের জগতে ভিন্ন কিছু করার লক্ষ্য নিয়ে 2014 সালে OnePlus One মডেলের হাত ধরে সফর শুরু হয়েছিল সংস্থাটি। অল্প সময়ের মধ্যে অনুরাগীদের সংখ্যা বাড়াতে সক্ষম হয় তারা। শুরুতে ফ্ল্যাগশিপ কিলারের তকমা পেলেও, ধীরে ধীরে প্রিমিয়াম ও মিড-রেঞ্জ সেগমেন্টে ওয়ানপ্লাসের প্রবেশ ঘটে। সংস্থার লেটেস্ট OnePlus 15R মডেলটি কিন্তু ভ্যালু-ফর-মানি এবং পারফরম্যান্সের কারণে নজর কেড়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, OnePlus India, Oppo
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  2. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  3. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  4. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  5. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  6. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  7. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  9. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  10. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.