2024 সালের অক্টোবর অথবা নভেম্বর মাসে লঞ্চ হতে পারে একদম নতুন OnePlus 13

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 29 অগাস্ট 2024 11:29 IST
হাইলাইট
  • OnePlus 13 ফোনটি 50-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্
  • হ্যান্ডসেটটিতে IP69-রেটিং যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে
  • OnePlus 13 ফোনটি 6,000mAh ব্যাটারি দ্বারা চালিত হতে পারে

OnePlus 13 is expected to succeed the OnePlus 12

Photo Credit: OnePlus

OnePlus 12 স্মার্টফোনটির সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে OnePlus কোম্পানী এবার আনতে চলেছে OnePlus 13। 2023 সালের ডিসেম্বর মাসে চীনে OnePlus 12 স্মার্টফোনটি সর্বপ্রথম উন্মোচিত করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী বিগত কয়েক সপ্তাহ ধরে নতুন OnePlus 13 হ্যান্ডসেটটির কাজ করা নিয়ে, গুজব ছড়ানো হচ্ছে।

ইতিমধ্যেই এটির বিশেষ কিছু তথ্য ফাঁস হয়ে গেছে যেমন - বৈশিষ্ট্য, প্রসেসর,ব্যাটারী, চার্জিং ব্যাবস্থা ইত্যাদি। এছাড়াও স্মার্টফোনটির আনুমানিক দাম,প্রত্যাশিত লঞ্চের সময়সীমা এবং পরিবর্তিত ডিজাইন সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে।
একজন টিপস্টার এটির প্রত্যাশিত ব্যাটারী ,চার্জিং ব্যাবস্থা এবং ক্যামেরা সম্বন্ধিত কিছু তথ্য প্রকাশ করেছেন।

OnePlus 13 এর প্রত্যাশিত কিছু বৈশিষ্ট্য:

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দ্বারা Weibo - র মাধ্যমে প্রকাশিত একটি পোস্ট অনুসারে (চীনা ভাষা থেকে অনুবাদ করা) OnePlus 13 হ্যান্ডসেটটি 6000 mAh ক্ষমতাশালী ব্যাটারী দ্বারা সজ্জিত হতে পারে।
এই তথ্যটি সাম্প্রতিক Gizmochina প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে ,স্মার্টফোনটি 100W এর তারযুক্ত এবং 50W তারবিহীন দ্রুত চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করতে চলেছে।

আশা করা হচ্ছে যে, OnePlus 13 ফোনটি f/1.6 অ্যাপারচার সহ Sony LYT-808 এর 50-মেগাপিক্সেল ক্যামেরার সমন্বয়ে আসতে চলেছে।

এছাড়াও হ্যান্ডসেটটিতে একটি 0916T হ্যাপটিক মোটর থাকবে বলে জানা যাচ্ছে। উপরোক্ত বৈশিষ্ট্যগুলি বর্তমানে OnePlus 12 এ উপস্থিত বৈশিষ্ট্যগুলির মতো।

পূর্বের কিছু ফাঁস হওয়া তথ্য থেকে অনুমান করা হচ্ছে খুব সম্ভবত নতুন ফোনটি Snapdragon 8 Gen 4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে চলেছে। স্মার্টফোনটিতে ক্যামেরা বৈশিষ্ট্যর মধ্যে একটি 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড যুক্ত ক্যামেরা এবং একটি 3x অপটিক্যাল জুম সমৃদ্ধ 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে।

খুব সম্ভবত নতুন স্মার্টফোনটি 120Hz রিফ্রেস রেট যুক্ত 2k সমতল ডিসপ্লে দ্বারা সজ্জিত হতে চলেছে। এটির প্রান্তভাগগুলি সামান্য বক্র রূপে আবির্ভূত হবে বলে মনে করা হচ্ছে।

OnePlus 13 ফোনটিকে জল এবং ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এটিতে IP69 রেটিং নির্মিত করা হয়েছে।
নিরাপত্তার জন্য ফোনটি অতিধ্বনিক (ultrasonic) ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সহ উপস্থাপিত হতে পারে।

Advertisement

OnePlus 13 ফোনটির আনুমানিক উপস্থাপনের সময়:

পূর্বের একটি রিপোর্ট অনুযায়ী OnePlus 13 হ্যান্ডসেটটি চলতি অর্থ বছরের অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে লঞ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খুব সম্ভবত হ্যান্ডসেটটিতে বৃত্তাকারে সজ্জিত ক্যামেরা মডিউলের বৈশিষ্ট্য না থাকলেও, OnePlus 12 স্মার্টফোনটির মতো লেন্সের বিন্যাস একই থাকবে বলে মনে করা হচ্ছে।

অনুমান করা হচ্ছে, দামের ক্ষেত্রেও একইভাবে এটি আগের মডেলটিকে অনুকরণ করতে চলেছে। বাজারে উপস্থাপনের সময় OnePlus 12 স্মার্টফোনটির 12জিবি RAM এবং 256 জিবি স্টোরেজের বিকল্পের জন্য দাম ছিল 64,999 টাকা।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 13, OnePlus 13 Specifications, OnePlus
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না
  2. OnePlus 15T লঞ্চ হচ্ছে আগামী সপ্তাহে, ছোট ফোনে এত ফিচার্স ও পারফরম্যান্স দেখলে চমকে যাবেন
  3. ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরার ফোন Vivo V70 FE শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  4. Oppo A6s 5G: ওপ্পো 20 হাজার টাকার কমে নতুন ফোন বাজারে আনল, ফিচার দেখে নিন
  5. Instagram: ইনস্টাগ্রামে এক ক্লিকে পাল্টে যাবে নিজের ভয়েস, চলে এল মজাদার AI Voice Effects ফিচার
  6. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  7. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  8. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  9. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  10. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.