OnePlus 6T লঞ্চের আগেই বিক্রি শুরু হল ফোনের কেস

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 অক্টোবর 2018 16:14 IST
হাইলাইট
  • 17 অক্টোবর লঞ্চ হবে OnePlus 6T
  • লঞ্চের আগেই OnePlus 6T ফোনের কেস বিক্রি শুরু হল অনলাইনে
  • OnePlus 6T ফোনে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে

17 অক্টোবর লঞ্চ হবে OnePlus 6T

Photo Credit: Olixar

আগামী 17 অক্টোবর লঞ্চ হবে OnePlus 6T। এবার লঞ্চের আগেই OnePlus 6T ফোনের কেস বিক্রি শুরু হল অনলাইনে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে ও টিজারে ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশান সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া গিয়েছে। একাধিক রিপোর্টে জানা গিয়েছিল OnePlus 6T ফোনে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এবার Olixar ওয়েবসাইটে নতুন OnePlus 6T ফোনের কেসের প্রি-অর্ডার শুরু হল।

Olixar ওয়েবসাইটে পাঁচটি আলাদা OnePlus 6T কেস বিক্রি শুরু হয়েছে। একই সাথে বিক্রি হচ্ছে গোনের গ্লাস প্রোটেকটার। এই প্রোটেকটারে ওয়াটার ড্রপ নচ ডিজাইন দেখা গিয়েছে। OnePlus 6T ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। ওয়াবসাইটে ছবি সেই খবর নিশ্চিত করেছে।

সম্প্রতি প্রকাশ পাওয়া এই রিপোর্ট থেকে জানা গিয়েছে OnePlus 6T ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এই টুইটার পোস্টে এই খবর পাকা করেছে OnePlus। নতুন এই প্রযুক্তির নাম রাখা হয়েছে ক্রিন লক। আগে Vivo V11, Vivo X20 Plus UD, Vivo X21, Vivo Nex আর Huawei Porsche Design Mate RS ফোনগুলিতে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে।

OnePlus 6T ফোনে থাকবে 8GB পর্যন্ত RAM, 256GB পর্যন্ত স্টোরেজ আগের থেকে বড় ব্যাটারি, Snapdragon 845 অথবা Snapdragon 710 চিপসেট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  2. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  3. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  4. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  5. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  6. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
  7. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  9. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  10. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.