OnePlus Ace 6 ইতিহাস গড়তে প্রস্তুত, লঞ্চ হচ্ছে 7,800mAh ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেটের সঙ্গে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 অক্টোবর 2025 12:50 IST
হাইলাইট
  • OnePlus Ace 6 ওয়ানপ্লাসের সবথেকে শক্তিশালী ব্যাটারি যুক্ত ফোন
  • স্মার্টফোনটির ব্যাটারি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে
  • OnePlus Ace 6 চীনে অক্টোবর 27 লঞ্চ হবে

OnePlus Ace 6 একটি হাই-পারফরম্যান্স ফোন হবে

Photo Credit: OnePlus

OnePlus Ace 6 ও OnePlus 15 আগামী অক্টোবর 27 তারিখে চীনে লঞ্চ হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। OnePlus 15 একটি পিওর ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে, যেখানে OnePlus Ace 6 হাই-পাফরম্যান্স ফোন হতে চলেছে। এটি OnePlus Ace সিরিজের ইতিহাসে সবথেকে পাওয়ারফুল মডেল হিসেবে আসছে। আবার এখনও পর্যন্ত ওয়ানপ্লাস যতগুলো স্মার্টফোন এনেছে, তাদের মধ্যে Ace 6 সবচেয়ে বড় ব্যাটারি যুক্ত ফোন হবে। সংস্থার তরফে টিজার প্রকাশ করে জানানো হয়েছে, এটি 7,800mAh ব্যাটারির সঙ্গে বাজারে আসবে যা OnePlus 15 মডেলের 7,300mAh ব্যাটারির থেকেও ক্ষমতাশালী। চলুন দেখে নিই, ফোনটির সম্পর্কে আর কী কী তথ্য প্রকাশ হল।

OnePlus Ace 6 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওয়ানপ্লাস এস 6 মডেলটিকে "আলট্রা পারফরম্যান্স" ফ্ল্যাগশিপ ফোন হিসেবে অভিহিত করছে কোম্পানি। ওয়ানপ্লাস 15-এর মতো এতে ফ্ল্যাট AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে। এটি 165 হার্টজ আলট্রা হাই রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ডলবি ভিশন, আই প্রোটেকশন, ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করবে। আসন্ন ফোনে ভেরিয়েবল রিফ্রেশ রেট প্রযুক্তি থাকবে। অর্থাৎ ডিসপ্লের রিফ্রেশ রেট স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হবে। এটি 165 হার্টজ, 144 হার্টজ, 120 হার্টজ, 90 হার্টজ, ও 60 হার্টজে রিফ্রেশ হতে সক্ষম।

ওয়ানপ্লাসের আসন্ন মডেলটি তাদের সবথেকে বড় ব্যাটারি যুক্ত ফোন হতে চলেছে। এটি 7,800mAh ব্যাটারির সঙ্গে আসবে এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে না বলেই মনে করা হচ্ছে। ফিচারটি OnePlus 15-এর জন্য রিজার্ভ করে রাখা হচ্ছে। তবে সিকিউরিটির জন্য, আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

OnePlus Ace 6-এর অন্যান্য কনফার্মড ফিচার্সের মধ্যে থাকছে মেটাল মিড-ফ্রেম ও IP66 + IP68 + IP69 + IP69K ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং। অন্যান্য রিপোর্ট থেকে জানা গেছে, ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর, 16 জিবি পর্যন্ত র‍্যাম, সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজ, Android 16-নির্ভর ColorOS 16, ডুয়াল ব্যাক ক্যামেরা (50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল) এবং 16 মেগাপিক্সেল সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

অন্য দিকে, OnePlus 15 ফোনে 165 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। গেমিং পারফরম্যান্স বৃদ্ধি করার জন্য, একটি ডেডিকেটেড ডিসপ্লে চিপ মিলবে। ফোনটিতে ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে — OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 আল্ট্রাওয়াইড সেন্সর, এবং 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  2. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  3. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  4. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  5. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  6. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  7. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  8. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  9. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  10. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.