ওয়ানপ্লাস এস6 আল্ট্রা বিশাল 6.8 ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ এটি MediaTek Dimensity 9500 চিপসেটে চলবে। ফোনটি Redmi K90 Ultra মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে। সবকিছু ঠিকঠাক চললে, উভয় স্মার্টফোন এপ্রিল মাসে চীনে লঞ্চ হতে পারে। ফোনগুলি গ্লোবাল মার্কেটে রিলিজ হবে কিনা, তা জানা যায়নি।
OnePlus 15 লঞ্চ ইভেন্টের একদম শেষে সঞ্চালকের মুখে বলতে শোনা গিয়েছে, "যারা OnePlus 15R নিয়ে আগ্রহী, তারা একটু অপেক্ষায় থাকুন। শীঘ্রই আরও তথ্য প্রকাশ করা হবে।" অর্থাৎ, এখনই বিস্তারিত কিছু না জানালেও, তাড়াতাড়িই নতুন তথ্য প্রকাশ হবে।
OnePlus Ace 6T ক্লাসিক OnePlus 6T-এর আদলে তৈরি হচ্ছে। সাত বছর আগে লঞ্চ হওয়া এই ফোন তার সময়ের অন্যতম জনপ্রিয় হ্যান্ডসেট হিসেবে পরিচিত। Genshin Impact সঙ্গে হাত মিলিয়ে ওয়ানপ্লাস আসন্ন ফোনটির একটি স্পেশাল এডিশন মডেল লঞ্চ করতে পারে।
ওয়ানপ্লাস টার্বো বিশাল 8,000mAh ব্যাটারির সঙ্গে আসবে। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির ওলেড ডিসপ্লে 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত হওয়ার সম্ভাবনা।
পারফরম্যান্সের উপর বিশেষ ফোকাস রেখে OnePlus Ace 6 ডিজাইন করা হয়েছে। এতে Snapdragon 8 Elite প্রসেসর ও G2 গেমিং চিপ আছে। ফোনটির 7,800mAh ব্যাটারি 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল ফ্রেম রেটে 10 ঘন্টা নন-স্টপ গেম খেলা যাবে। আবার 16 মিনিটের মধ্যে ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে।
OnePlus Ace 6-এর সিলভার কালার ভেরিয়েন্টের পিছনের প্যানেলের একপাশের অংশ জুড়ে বড় হরফে 'ACE' ব্র্যান্ডিং লেখা আছে। ফোনটির ক্যামেরা মডিউল দেখতে অনেকটা OnePlus 15-এর মতো। তবে এতে তিনটি ক্যামেরার পরিবর্তে একজোড়া ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে।
OnePlus 15 ফোনে ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। যদি ফাঁস হওয়া তথ্য সঠিক হয়, তাহলে মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর ব্যবহার করা হবে। সঙ্গে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে।