OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ

OnePlus N6x মডেলের একটি মাইক্রোসাইট Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ থাকতে দেখা গিয়েছে।

OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ

Photo Credit: OnePlus

OnePlus N6x will launch as the second model in the company’s new N Series

হাইলাইট
  • OnePlus N6x অ্যামাজনের মাধ্যমে ভারতে বিক্রি হবে
  • এটি OnePlus N সিরিজের দ্বিতীয় মডেল হবে
  • OnePlus এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি
বিজ্ঞাপন

OnePlus N6x শীঘ্রই ভারতে আসছে। OnePlus N সিরিজের প্রথম ফোন N6 জুনের শেষে এ দেশে লঞ্চ হয়েছিল। এবার এই লাইনআপের দ্বিতীয় স্মার্টফোন রিলিজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সংস্থা। আসন্ন OnePlus N6x মডেলের একটি মাইক্রোসাইট Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ থাকতে দেখা গিয়েছে। এটি OnePlus-এর বাজারে থাকা কোনও ডিভাইসের মতো স্পেসিফিকেশন ও ফিচার্স অফার করবে বলে দাবি করা হয়েছে। জানিয়ে রাখি, OnePlus N6-এ 8,000mAh ব্যাটারি, Dimensity 6360 Apex প্রসেসর, একটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও IP65 রেটিং পাওয়া যায়। ফোনটির বর্তমান দাম 22,999 টাকা থেকে শুরু হচ্ছে।

OnePlus N6x স্মার্টফোনের লঞ্চ ভারতে টিজ হল

OnePlus N6x-এর জন্য ভারতে একটি ডেডিকেটেড মাইক্রোসাইট চালু হয়েছে, যা ফোনটির শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করছে। মাইক্রোসাইটে আরও নিশ্চিত করা হয়েছে যে, ফোনটি অ্যামাজনের মাধ্যমে ভারতে বিক্রি হবে। যদিও কোম্পানি এখনও বাজারে আসার তারিখ, ডিজাইন, স্পেসিফিকেশন, ফিচার বা দাম সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।

তবে টিপস্টার যোগেশ ব্রার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে জানিয়েছেন, OnePlus N6x পরিচিত স্পেসিফিকেশন নিয়ে আসবে। অর্থাৎ ফোনের ডিজাইন ও ফিচারের সঙ্গে ইতিমধ্যেই বাজারে উপলব্ধ কোনও OnePlus বা Oppo স্মার্টফোনের সাদৃশ্য থাকতে পারে।

উল্লেখ্য, OnePlus N6 গত জুন 30 ভারতে লঞ্চ হয়েছে। ফোনের বেস 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 22,999 টাকা। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 24,999 টাকা। ফোনে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 6.8 ইঞ্চির LCD ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 45W SuperVOOC চার্জি, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 16 ভিত্তিক Oxygen OS প্রি-ইনস্টলড আছে।

প্রসঙ্গত, OnePlus চলতি সপ্তাহে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মার্কেট থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা করতে পারে। নতুন রিপোর্ট থেকে এমনটাই খবর জানা গিয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি আগের মতোই ভারত এবং চীনের বাজারে ব্যবসা চালিয়ে যাবে। শোনা যাচ্ছে, OnePlus ভবিষ্যতে Reno সিরিজের মতো Oppo-এর অধীনে একটি স্মার্টফোন লাইনআপ হিসেবে ভারতে পরিচালিত হতে পারে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good-looking phone all around
  • Clean, fluid OxygenOS 16 experience
  • Good daylight camera performance with natural colours
  • Excellent battery life
  • Bad
  • Thick bezels, especially the bottom chin
  • No ultra-wide-angle camera limits photography versatility
  • 45W charging is modest considering its battery capacity
Display 6.75-inch
Processor MediaTek Dimensity 6360 Apex
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB
Storage 128GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 720x1570 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »