অনেকটা কম দাম! জুলাইতে আসতে পারে OnePlus Z

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 এপ্রিল 2020 19:25 IST
হাইলাইট
  • OnePlus X এর পরে মিডরেঞ্জ স্মার্টফোন আনছে কোম্পানি
  • OnePlus Z-এ রয়েছে হোল পাঞ্চ ডিসপ্লে
  • এই ফোনে MediaTek প্রসেসর থাকতে পারে

জুলাইতে লঞ্চ হতে পারে OnePlus Z

Photo Credit: Twitter / @MaxJmb

জুলাইতে তুলনামূলক কম দামে স্মার্টফোন আনতে পারে OnePlus। আগে জানা গিয়েছিল OnePlus 8 Lite লঞ্চ হবে। যদিও সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে নতুন সস্তা ফোনের নাম হতে চলেছে OnePlus Z।

ম্যাক্স জে নামে এক ব্যক্তি OnePlus Z-এর টিজার প্রকাশ করেছেন। তিনি বলেন জুলাইতে এই ফোন বাজারে আসবে। যদিও নতুন OnePlus ফোনের কোন ফিচার জানা যায়নি। টুইটারে প্রকাশিত ছবি সত্যি হলে OnePlus Z-এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে।

OnePlus 8 সিরিজ লঞ্চের সময় শোনা গিয়েছিল বাজারে আসবে OnePlus 8 Lite। কয়েক মাসের মধ্যেই এই ফোন বাজারে আসবে বলে জানা গিয়েছিল। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট বলছে নতুন ফোনের নাম হতে চলেছে OnePlus Z।

OnePlus 8 ও OnePlus 8 Pro'র থেকে অনেকটা কম দামে বাজারে আসতে পারে OnePlus Z। চলতি সপ্তাহে ভারতে  OnePlus 8 ও OnePlus 8 Pro প্রি-বুকিং শুরু হয়েছে। OnePlus 8-এর দাম শুরু হচ্ছে 41,999 টাকা থেকে। প্রি-বুকিং করলে 1,000 টাকা ছাড় মিলবে।

সম্প্রতি প্রকাশিত অন্য এক রিপোর্টে OnePlus 8 Lite-এর স্পেসিফিকেশন সামনে এসেছিল। জানা গিয়েছিল এই ফোনে থাকবে 6.4 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে হোল-পাঞ্চ ডিজাইন। OnePlus Z-এ MediaTek প্রসেসর ব্যবহার হতে পারে।এই প্রথম MediaTek প্রসেসর ব্যবহার করতে চলেছে OnePlus।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.