সস্তা হল Oppo A5 2020, নতুন দাম দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 অক্টোবর 2019 16:37 IST
হাইলাইট
  • Oppo A5 2020 ফোনের বেস ভেরিয়েন্টের দাম কমেছে
  • 500 টাকা সস্তা হয়েছে
  • থাকছে 5,000 mAh ব্যাটারি

Oppo A5 2020 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A5 2020। একই সাথে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A9 2020। লঞ্চের এক মাসের মধ্যেই Oppo A5 2020 ফোনের দাম 500 টাকা কমলো। আপাতত শুধুমাত্র 3GB RAM মডেলের দাম কমেছে। 11,990 টাকায় এই ফোন কেনা যাবে। লঞ্চের সময় 3GB RAM ভেরিয়েন্টে Oppo A5 2020 ফোনের দাম ছিল 12,490 টাকা।

আবার কবে পাওয়া যাবে Redmi Note 8 Pro আর Redmi Note 8? জানিয়ে দিল Xiaomi

Oppo A5 2020 এর দাম

Oppo A5 2020 ফোনের দাম শুরু হচ্ছে 11,990 টাকা থেকে। 500 টাকা সস্তা হয়েছে এই ফোনের বেস ভেরিয়েন্ট। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM। 4GB RAM ভেরিয়েন্টের দাম কমেনি। এই ফোন কিনতে কিনতে 13,990 টাকা খরচ হবে।

লঞ্চের এক মাসের মধ্যে 2,000 টাকা সস্তা হল Vivo V17 Pro

Oppo A5 2020 স্পেসিফিকেশন

Oppo A5 2020 ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0.1 স্কিন চলবে। ফোনের উপরে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকছে। ফোনের ভিততে থাকছে Snapdragon 665 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। Oppo A5 2020  ফোনে থাকছে 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। 

Oppo A5 2020  ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এর সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।  সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP ট্রিপল ক্যামেরার সঙ্গে Samsung Galaxy A27 5G হাজির, 6 বছর Android আপডেট পাওয়া যাবে
  2. 11,999 টাকায় নতুন Infinix ফোনের বিক্রি শুরু, সিম-ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে
  3. Oppo Reno 16 সিরিজের ইউরোপীয় দাম ফাঁস হল, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  4. Moto G Max: ক্যামেরা 200 মেগাপিক্সেল, জল-কাদাও পারবে না মোটোরোলার নতুন ফোনে ক্ষতি করতে
  5. Wear OS 7 আপডেট আসছে স্মার্টওয়াচে, ম্যাচের স্কোর বা ডেলিভারি ট্র্যাকিং, হাতের ঘড়ি জানাবে সমস্ত খবর
  6. Tecno Pova 8 নাথিং-এর মতো স্টাইলিশ ডিজাইন ও রিয়ার ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. Samsung-এর লাখ টাকার ফোন এখন অর্ধেক দামে সেল, ফ্লিপকার্টে নজিরবিহীন অফার
  8. OnePlus N6 স্মার্টফোনের প্রথম ঝলক সামনে এল, ভারতে কম দামের ফোনের বাজারে ঝড় তুলতে পারে
  9. 3,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro+ কেনার সুযোগ, 50MP সেলফি ক্যামেরা ও বিশাল ব্যাটারি পাবেন
  10. Telegram: ফোন খুলতে হবে না, হাতের কব্জি থেকে হবে চ্যাট, টেলিগ্রামের নতুন চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.