আইফোনের মতো দেখতে Oppo Reno 15 Series 5G শীঘ্রই ভারতে আসছে, প্রকাশ্যে ফার্স্ট লুক, থাকবে 200MP ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 ডিসেম্বর 2025 13:50 IST
হাইলাইট
  • Oppo Reno 15 Series 5G-এর প্রথম টিজার ভারতে প্রকাশ হয়েছে
  • Oppo এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি
  • এই সিরিজের অধীনে চারটি 5G স্মার্টফোন ভারতে আসতে পারে

Oppo Reno 15 Series 5G officially teased to launch in India soon

Photo Credit: Oppo

Oppo Reno 15 Series 5G শীঘ্রই ভারতে আসতে চলেছে। চীনা সংস্থাটির ভারতীয় শাখা তাদের নতুন লাইনআপের প্রথম টিজার প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা টিজার ভিডিওতে আসন্ন সিরিজের ফার্স্ট লুক সামনে এসেছে। ফোনগুলো সাদা ও নীল রঙে লক্ষ্য করা গিয়েছে। জানিয়ে রাখি, Oppo Reno 15 সিরিজের অধীনে চীনে এখনও পর্যন্ত তিনটি স্মার্টফোন আত্মপ্রকাশ করেছে — Reno 15, Reno 15 Pro, ও Reno 15c। সংস্থা এ দেশে কতগুলো মডেল আনবে, তা এখনও জানায়নি। কিন্তু সূত্রের দাবি, Reno 15 সিরিজ 5G-এর অধীনে চারটি স্মার্টফোন ভারতের বাজারে প্রবেশ করবে। টপ মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

Oppo Reno 15 Series 5G-এর প্রথম লঞ্চ টিজার ভারতে প্রকাশ হল

Oppo তাদের অফিসিয়াল X প্রোফাইল থেকে Reno 15 Series 5G স্মার্টফোনের লঞ্চ ঘোষণা করেছে। পোস্টে 'কামিং সুন' লেখা আছে। লঞ্চের দিনক্ষণ এখনও প্রকাশ হয়নি৷ টিজার ভিডিওতে সাদা ও নীল রঙের দুই ফোনকে দেখা গিয়েছে, যাদের ডিজাইন পরস্পরের থেকে কিছুটা আলাদা। নীল রঙের মডেলে গ্রেডিয়েন্ট ফিনিশ রয়েছে। এটি সুমেরুপ্রভার (নর্দান লাইটস বা অরোরা বোরিয়ালিস) মতো দেখতে লাগছে।

Advertisement

Oppo Reno 15 Series 5G-এর সাদা রঙের মডেলের পিঠে রিবন বা ফিতার মতো ডিজাইন রয়েছে। পূর্বে দাবি করা হয়েছিল যে ফোনটি Reno 15 Pro Mini নামে লঞ্চ হতে পারে। ফোনটির সাদা রঙের পোশাকি নাম গ্লেসিয়ার হোয়াইট রাখা হতে পারে। নীল এবং সাদা রঙের দুই ফোনেই ক্যামেরা লেন্সগুলো iPhone Pro সিরিজের স্টাইলে সাজানো। ক্যামেরা মডিউলের ভিতরে তিনটি কাটআউট দেখা যাচ্ছে।

টেক ব্লগার পারস গুগলানির শেয়ার করা তথ্য অনুসারে, Reno 15, Reno 15 Pro, Reno 15 Pro Mini, এবং Reno 15c ভারতে আসতে পারে। বেস Oppo Reno 15 মডেলটি 50,000 টাকা দামে লঞ্চ হতে পারে। এতে 120x জুম ক্ষমতা-সহ একটি পেরিস্কোপ ক্যামেরা থাকবে। Oppo Reno 15 Pro ভ্যারিয়েন্টে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহার হবে। 

অন্য দিকে, Oppo Reno 15c ভ্যারিয়েন্টের দাম 40,000 টাকার নিচে থাকবে। এটি 7,000mAh ব্যাটারির সঙ্গে আসবে। Reno 15 Pro Mini মডেলে 200 মেগাপিক্সেল AI পোট্রেট ক্যামেরা দেখা যেতে পারে। চারটি ফোন একসাথে নাকি আলাদা আলাদা রিলিজ হবে, তা এখনও অজানা।

Advertisement

প্রসঙ্গত, চীনে লঞ্চ হওয়া Reno 15 ও Reno 15 Pro উভয়েই ট্রিপল রিয়ার ক্যামেরা আছে — অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 120x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। এমনকি দুই ফোনের সেলফি ক্যামেরাও এক (50 মেগাপিক্সেল)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.