Oppo Reno 15C সস্তায় প্রিমিয়াম ডিজাইন এবং ট্রিপল ক্যামেরা সহ ডিসেম্বরে লঞ্চ হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 নভেম্বর 2025 22:41 IST
হাইলাইট
  • Oppo Reno 15C সিরিজের সবচেয়ে কম দামের মডেল হবে
  • এটি অন্তত দু'টি রঙের বিকল্পে আসবে
  • Oppo শীঘ্রই লঞ্চ তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে

Oppo Reno 15C will be equipped with a triple rear camera setup

Photo Credit: Oppo

Oppo Reno 15 সিরিজ গতকাল চীনে লঞ্চ হয়েছে। এই লাইনআপে Reno 15 ও Reno 15 Pro বাজারে এসেছে। তবে এই সিরিজে আরও একটি নতুন মডেল যুক্ত হতে চলেছে, যার নাম Reno 15C। এটি ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা। স্মার্টফোনটি Reno 15 সিরিজের সবচেয়ে সস্তা মডেল হিসেবে আসবে। এর ডিজাইন এবং কালার অপশন প্রকাশ করা হয়েছে। এতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। উল্লেখ্য, Reno 15 ও Reno 15 Pro উভয়ই 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, MediaTek Dimensity 8450 প্রসেসর, এবং একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে।

Oppo Reno 15C ডিসেম্বরে লঞ্চ হচ্ছে

Oppo তাদের Reno 15 সিরিজের লঞ্চ ইভেন্টে নিশ্চিত করেছে, তারা এই লাইনআপে আরেকটি বাজেট-ফ্রেন্ডলি যুক্ত করবে। Reno 15C নামের মডেলটি ডিসেম্বর মাসের শেষে বাজারে আসবে বলে জানানো হয়েছে, তবে লঞ্চ তারিখ, ফিচার, বা দামের বিষয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি। সংস্থা শুধু ফোনটির লুকস ও রঙ প্রকাশ্যে এনেছে।

Oppo Reno 15C মডেলে সিরিজের বাকি দুই ফোনের মতো বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে। এর মধ্যে তিনটি ক্যামেরা ও 'রেনো ব্র্যান্ডিং' দেখা যাচ্ছে। হ্যান্ডসেটটি কম বাজেটে আসতে চললেও, ডিজাইনে প্রিমিয়াম ভাইব বজায় রাখতে পেরেছে। ফোনটির ব্যাক প্যানেলের মাঝামাঝি অংশে কোম্পানির নাম লেখা আছে। এটি সাদা ও নীল রঙের বিকল্পে আসবে।

জানিয়ে রাখি, Oppo Reno 15 Pro এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 3,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্য দিকে, বেস Reno মডেলেও একই বৈশিষ্ট্যের ডিসপ্লে রয়েছে। তবে এর আকার 6.32 ইঞ্চি। উভয় স্মার্টফোনের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। 

দুই ফোনের সামনেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনগুলি 16 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। Reno 15 Pro ফোনটিতে 6500mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড Reno 15 মডেলের 6,200mAh ব্যাটারি শুধুমাত্র 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। চীনে Oppo Reno 15 এর দাম 2,999 ইউয়ান (প্রায় 37,400 টাকা) থেকে শুরু হচ্ছে, যা 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। Reno 15 Pro এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,699 ইউয়ান (প্রায় 46,000 টাকা)।

 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 8450
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1272x2772 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad 6: 12.1 ইঞ্চি ডিসপ্লে, ছয়টি স্পিকার, ও 10,420mAh ব্যাটারির সঙ্গে নতুন ট্যাব আনল Oppo
  2. Oppo Reno 16 ও Reno 16 Pro বাজার কাঁপিয়ে দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 16GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  3. Motorola-এর নতুন 5G বাজেট ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা আছে
  4. Vivo Y600 Turbo দানবীয় ব্যাটারির সঙ্গে বাজারে এল, চার্জের চিন্তা এবার শেষ
  5. Oppo A6c ভারতে 15,000 টাকার নিচে লঞ্চ হবে, 7,000mAh ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইন থাকবে
  6. Motorola Edge 70 Pro+ ভারতে 4 জুন লঞ্চ হচ্ছে, দুর্দান্ত ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন থাকছে
  7. Google-এর ধামাকা অফার, Pixel 10 ফোনের দাম একলাফে 15,000 টাকা কমল
  8. লঞ্চের আগেই Xiaomi 17T স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস, ক্যামেরা ও প্রসেসরে থাকছে বড় চমক
  9. Redmi Turbo 5 ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, থাকবে বিশাল ব্যাটারি ও দমদার স্পিড
  10. Motorola Edge 70 Pro+ ফটোগ্রাফিতে বাজি ধরে ভারতে আসছে, থাকছে Sony ক্যামেরা ও 50x জুম ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.