Philips-এর নতুন 5G ফোন সর্বোচ্চ 8 জিবি র্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হবে।
Photo Credit: Philips
The upcoming Philips 5G phone has a 64-megapixel main camera
Philips ভারতের বাজারে একটি নতুন বাজেট 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সংস্থা এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে আসন্ন ফোনের মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ থাকতে দেখা গিয়েছে। ওই ই-কমার্স প্ল্যাটফর্মটি S7221 মডেল নম্বরের Philips ফোনটির ডিজাইন ও একাধিক ফিচার্স প্রকাশ করেছে। এটি 6 জিবি + 8 জিবি র্যাম ও 128 জিবি + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হবে। এটি 5G কানেক্টিভিটি, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করবে বলে জানা গিয়েছে। ডিভাইসটি তিনটি কালার অপশনে উপলব্ধ হবে।
Amazon-এর মাইক্রোসাইট অনুসারে ফিলিপস 5G স্মার্টফোনের পিছনে 64 মেগাপিক্সেল AI মেইন রিয়ার ক্যামেরা থাকবে। হ্যান্ডসেটের সামনে একটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টযুক্ত ডিসপ্লে পাওয়া যাবে। আসন্ন ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার থাকবে, যা অসাধারণ সাউন্ড অফার করবে বলে দাবি করা হয়েছে। রিয়ার প্যানেলের প্রায় মাঝামাঝি জায়গায় কোম্পানির লোগো রয়েছে।
Philips-এর নতুন 5G ফোনের সামনে ফ্ল্যাট ডিসপ্লে ও পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলের পিছনে উপরের বাঁদিকে একটি আয়াতকার ক্যামেরা মডিউল বসানো হয়েছে। তার পাশেই একটি গোল এলইডি ফ্ল্যাশ বর্তমান। এটি ব্ল্যাক, সিলভার, এবং হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। ফোনটিতে ফ্ল্যাট ফ্রেম ও বৃত্তাকার কর্নার লক্ষ্য করা গিয়েছে।
প্রসঙ্গত, রিয়েলমি, রেডমি, ওপ্পো, ভিভো বা ওয়ানপ্লাস কম দামের সেগমেন্ট থেকে নজর ঘুরিয়ে বেশি দামের ফোনের বাজারকে প্রাধান্য দিচ্ছে। ফলে ভাল বাজেট ফোনের সংখ্যা কমে গিয়েছে। এই জায়গাতেই এবার কয়েকটি নতুন ব্র্যান্ড এ দেশের বাজারে আত্মপ্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে। Fireboltt গতকাল তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে।
Boltt Ace 5G ও Evo 4G ফোন এনেছে তারা। ফোনগুলি সস্তায় আকর্ষণীয় ফিচার্স পেয়েছে। আবার আরেক বৈদ্যুতিন পণ্য নির্মাতা Mivi তাদের প্রথম ফোনের টিজার প্রকাশ করেছে। আসলে চলতি বছর থেকেই বিশ্বজুড়ে মেমোরি চিপের দাম অগ্নিমূল্য। পাল্লা দিয়ে স্মার্টফোন উৎপাদনের খরচও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আগের মতো কম দামে ফোন বিক্রি প্রথম সারির ব্র্যান্ডগুলির পক্ষে কঠিন হয়ে পড়েছে।
বড় স্মার্টফোন নির্মাতাদের অধিকাংশ বেশি পরিমাণ লাভ থাকা মিড-রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ সেগমেন্টে ফোকাস করছে। এই সুযোগে এন্ট্রি লেভেল ও বাজেট স্মার্টফোন মার্কেটে তৈরি হওয়া শূন্যস্থান পুরণ করতে কোমর বেঁধে নামছে বিভিন্ন ইলেকট্রনিক্স ব্র্যান্ড। তারা যদি কম দামে ভাল ফিচার্স এবং আফটার সেলস সাপোর্ট দিতে পারে, তাহলে আমজনতার ভরসা জিততে বেশি সময় লাগবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Samsung Galaxy S27 Ultra Design, Colourway Spotted in Leaked CAD Renders
Ubisoft Reveals Rainbow Six Tactics at Gamescom Opening Night Live