সফটওয়্যার আপডেটে ধারালো হল Realme 1

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 ডিসেম্বর 2018 10:31 IST
হাইলাইট
  • সম্প্রতি কোম্পানির প্রথম স্মার্টফোন Realme 1
  • Realme 1 ফোনে পৌঁছেছে ColorOS 5.2 স্টেবেল ভার্সান
  • 2019 সালে সব Realme ফোনে Android Pie আপডেট পৌঁছে যাবে

ColorOS 5.2 আপডেটে Realme 1 ফোনে পৌঁছেছে ডিসেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ

সম্প্রতি কোম্পানির প্রথম স্মার্টফোন Realme 1 এ সফটওয়্যার আপডেটে পাঠাতে শুরু করল Realme। এই আপডেটে Realme 1 ফোনে পৌঁছেছে ColorOS 5.2 স্টেবেল ভার্সান। মাস খানেক আগে নির্বাচিত কিছু গ্রাহককে এই আপডেট পরীক্ষামুলকভাবে পাঠাতে শুরু করেছিল Realme। এবার সব Realme 1 গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছে যাবে। OTA আপডেটের মাধ্যমে পৌঁছাবে ColorOS 5.2 স্টেবেল ভার্সান। Realme জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সব Realme 1 ফোনে ColorOS 5.2 আপডেট পৌঁছে যাবে।

 

আরও পড়ুন: এটাই পরবর্তী Realme স্মার্টফোন?

Advertisement

কোম্পানির অফিশিয়াল ফোরামে এক পোস্টে Realme জানিয়েছে OTA আপডটের জন্য অপেক্ষা করতে না চাইলে নিজে থেকে আপডেট ফাইল ডাউনলোড করে এই আপডেট ইনস্টল করা যাবে। এই বিষয়ে সব তথ্য প্রকাশ করেছে Realme। নতুন এই আপডেটের বিল্ড নম্বর CPH1861EX_11.A.27।

 

আরও পড়ুন: Jio Happy New Year Offer: কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?

ColorOS 5.2 আপডেটে Realme 1 ফোনের একসাথে বিউটি মোড ও ভিভিড মোড ব্যবহার করা যাবে। এই আপডেটে গ্রাহক চাইলে ছবির উপর নিজের ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন। সাথে এই আপডেটে যোগ হয়েছে ডিসেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।

Advertisement

 

আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Poco F2 ফোনের স্পেসিফিকেশান

Advertisement

এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় যোগ হয়েছে নতুন কয়েকটি ফিচার। শিঘ্রই Realme 2 ফোনে ColorOS 5.2 আপডেট পৌঁছে যাবে। তবে Realme 2 ফোনে এই আপডেট কবে আসবে তা জানা যায়নি। এছাড়াও Realme C1 ফোনে এই আপডেট কবে পৌঁছাবে সেই তথ্য জানায়নি Realme। যদিও 2019 সালে কোম্পানির সব ফোনে Android Pie আপডেট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে Realme।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Great performance
  • Value for money
  • Good battery life
  • Bad
  • Average cameras
  • No fingerprint sensor
  • Cluttered OS
 
KEY SPECS
Display 6.00-inch
Processor MediaTek Helio P60
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3410mAh
OS Android 8.1
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme 1
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.